ঘুষ না দেওয়ায় বন্ধ পেনশন, ভিক্ষা করে সংসার চালাচ্ছেন শিক্ষকের স্ত্রী

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বন্দর নগরী নারায়ণগঞ্জে। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই শিক্ষকের স্ত্রীর ভিক্ষার ছবি ভাইরাল হতে নিন্দা-প্রতিবাদ-সমালোচনার ঝড় উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষেই রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ। কিভাবে দেশের রন্ধ্রে-রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে, ফের একবার তার প্রমাণ মিলল। সংশ্লিষ্ট আধিকারিককে ঘুষের টাকা দিতে না পারায় জীবন নির্বাহে রাস্তায় নেমে ভিক্ষা করতে হচ্ছে এক প্রয়াত শিক্ষকের স্ত্রীকে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বন্দর নগরী নারায়ণগঞ্জে। সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই শিক্ষকের স্ত্রীর ভিক্ষার ছবি ভাইরাল হতে নিন্দা-প্রতিবাদ-সমালোচনার ঝড় উঠেছে। যদিও ঘুষ চাওয়ার কথা অস্বীকার করেছেন গুণধর সরকারি আধিকারিক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন দ্বীন মোহাম্মদ খান। ১৯৯২ সালে অবসর নেন তিনি। পরের বছরই মৃত্যু হয় তাঁর। স্বামীর মৃত্যুর পরে পারিবারিক পেনশন পাচ্ছিলেন দ্বীন মহম্মদের স্ত্রী মায়া বেগম। পেনশনের টাকায় টেনেটুনে চলছিল সংসার। কিন্তু বিপত্তি ঘটে ২০১৫ সালে। আচমকাই প্রাথমিক শিক্ষা দফতরের নথিপত্রে তাঁকে মৃত হিসেবে দেখানো হয়। ফলে বন্ধ হয়ে যায় পেনশন। অথৈ জলে পড়েন নিঃসন্তান মায়া বেগম। সংসার চালাতে শেষ পর্যন্ত ভিক্ষার জীবনকেই বেছে নেন।

মায়া বেগমের অভিযোগ, জাতীয় পরিচয়পত্র সংশোধন করে সোনারগাঁও হিসাবরক্ষণ গিয়ে উপজেলা হিসাবরক্ষণ আধিকারিক শাহীনূর কবীরের সঙ্গে দেখা করেন। কিন্তু পেনশন ফের চালু করার জন্য মোটা অঙ্কের টাকা ঘুষ হিসেবে দাবি করেন। কপর্দকহীন হওয়ায় সেই ঘুষের টাকা দেওয়া সম্ভব হয়নি তাঁর পক্ষে। তাই পেনশন চালু হয়নি।

স্থানীয় বেশ কয়েকজনের পরামর্শে মঙ্গলবার উপজেলা নির্বাহী আধিকারিক (ইউএনও) তৌহিদ এলাহীর সঙ্গে দেখা করেন মায়া বেগম। নিজের দুরবস্থার কথা খুলে বলেন। গোটা ঘটনার কথা জেনে অবাক হয়ে যান ইউএনও। তিনি অবশ্য প্রয়াত শিক্ষকের স্ত্রীকে আশ্বাস দিয়েছেন, বন্ধ হয়ে যাওয়া পেনশন যাতে চালু হয়, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এ বিষয়ে সংবাদমাধ্যমকে ইউএনও তৌহিদ এলাহী বলেন, ‘মায়া বেগমের কাছ থেকে গোটা ঘটনা শুনেছি। প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের