ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশের প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস প্রধানমন্ত্রী হাসিনার

গণভবন থেকে ভিডিয়ো কনফারেন্সে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: রাত পোহালেই অমর একুশ। তার আগে ‘একুশে পদক ২০২২’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হাসিনা বলেন, ‘আর্থিকভাবে সাবলম্বী হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক স্তরে দেশের ভাষা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে তাঁর সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’ প্রধানমন্ত্রী রবিবার গণভবন থেকে ভিডিয়ো কনফারেন্সে ‘একুশে পদক ২০২২’- অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখছিলেন।
ভাষণে তিনি তাঁর সরকারের ভূমিকার কথা উল্লেখ করতে গিয়ে বলেন, ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে তাঁর সরকার তৃণমূলস্তরে অবহেলিত মানুষের জন্য

কাজ করে যাচ্ছে। পাশাপাশি দেশ আগের থেকে আরও বেশি স্বনির্ভর হয়েছে। সেই সঙ্গে ভাষা, সাহিত্য ও সংস্কৃতি যাতে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়, সরকার সেই চেষ্টাও চালিয়ে যাচ্ছে। আশা, দেশ এই ক্ষেত্রেও সাফল্য অর্জন করবে।‘

অমর একুশ নিয়ে কথা বলেছেন বঙ্গবন্ধু কন্যা। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে হাসিনা বলেন, একুশ আমাদের প্রেরণা শক্তি। একুশ বার্তা দেয় মাথা উঁচু করে চলার। তাই, অমর একুশে ফেব্রুয়ারি আমাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

এবার অমর একুশে যারা পদক পেয়েছেন এবং যারা এখনও কাজ করে যাচ্ছেন তাঁদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাদের প্রতি হাসিনার বার্তা, দেশ এগিয়ে যাচ্ছে। এগিয়ে যাবে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখাবেন এই গুণীজনেরাই। বিভিন্ন ক্ষেত্রে তাদের বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী হাসিনা কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে আপনাদের অবদান ছিল বলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। ’

আরও পড়ুন ৬২ বছর বয়সে জীবনে এলো বসন্ত, নতুন ইনিংস শুরু ভবঘুরের

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের