ঢাকার বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ শেখ হাসিনার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৃতদের আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। অগ্নিকাণ্ডে আহতদের উপযুক্ত চিকি‍ৎসার জন্যও নির্দেশ দিয়েছেন তিনি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য দমকল কর্মীদেরও প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য,বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্ট ভবনে ভয়াবহ আগুন লাগে। নিমিষেই আগুন ছড়িয়ে পড়ে বহুতল ভবনের বিভিন্ন তলায়। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছেন অন্ততপক্ষে ৪৩ জন। গুরুতর দগ্ধ হয়ে হাসপাতালে চিকি‍ৎসাধীন আরও ২২ জন। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। প্রায় দুঘন্টার চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিট নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনটির নিচে থাকা চায়ের দোকানে রাখা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। ভবনটির সিঁড়িতে একাধিক গ্যাস সিলিন্ডার রাখা ছিল। ফলে সেগুলিতেও বিস্ফোরণ ঘটে। দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে ভবনটির বিভিন্ন তলে। সিঁড়ি সরু হওয়ায় অনেকেই প্রাণ নিয়ে পালানোর সময় পাননি। বাংলাদেশ সিআইডির প্রধান মোহাম্মদ আলী মিয়া সাংবাদিকদের বলেন, ‘ভবনটির নিচতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে আমরা জেনেছি। তবে শর্টসার্কিট না গ্যাসের কারণে হয়েছে সেটা নিশ্চিত হওয়া যায়নি। ধ্বংসস্তুপ থেকে বিভিন্ন প্রমাণ সংগ্রহ করে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে।’

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি