চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বড়শিতে বড় চিতল তুললেন শেখ হাসিনা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘বন পলাশীর পদাবলী’ ছবির সেই বিখ্যাত গান মনে আছে? শ্যামল মিত্রের গাওয়া ‘দেখুক পাড়া-পড়শিতে, কেমন মাছ গেঁথেছি বড়শি’তে।’ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে ছিপ নিয়ে গণভবনের জলাশয়ে মাছ ধরতে বসে পড়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বেশ কিছুক্ষণের মধ্যেই বড়শীতে বড় আকারের একটি চিতল গাঁথলেন তিনি। প্রধানমন্ত্রীর সেই মাছ ধরার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

বরাবর মাছ ধরার শখ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। সময় বের করে ছোট বোন রেহানাকে সঙ্গে নিয়ে বসে যান গণভবনের বিশাল জলাশয়ে। মূলত বড়শিতে টোপ গেঁথেই মাছ ধরতে পছন্দ করেন তিনি। শুক্রবার বিকেলে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক থেকে ছোট বোন রেহানাকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর মাছ ধরার তিনটি ছবি পোস্ট করা হয়। ছবিতে দেখা যাচ্ছে, শেখ হাসিনার হাতে মাছ শিকারের বড়শি। তাতে ধরা পড়েছে বড় আকারের একটি চিতল মাছ। সেই মাছ বড়শি থেকে ছাড়াচ্ছেন বঙ্গবন্ধুর আদরের দু্ই কন্যা।

ফেসবুক পেজে শেয়ার করা ছবিগুলোর সঙ্গে একটি ক্যাপশনও দেওয়া হয়েছে। তাতে লেখা হয়েছে, ‘রাষ্ট্রীয় ও দলীয় কাজের শত ব্যস্ততার মধ্যেও মাসের কোনো একটি ছুটির দিন যেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের জন্য অনেক আনন্দের। বিশেষ করে ছোট বোন শেখ রেহানা থাকলে তো কথাই নেই! দুই বোন ছিপ নিয়ে বসে যান মাছ ধরতে। মাঝে মাঝে বড়সড় মাছও ধরা পড়ে তাদের বড়শিতে। বাঙালি মানেই মাছে-ভাতে বেড়ে ওঠা এক জাতি। শুভকামনা বঙ্গবন্ধুর দুই কন্যার জন্য।’

 

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

ডেটিং অ্যাপে সঙ্গী নয়, চাকরি খুঁজছেন অনেকেই! ভাইরাল নতুন ট্রেন্ড

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ