তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেলেন মোদি, যাচ্ছেন বাংলাদেশ?

Share:

নিজস্ব প্রতিনিধি: শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে প্রথম নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়ে ক্ষমতায় বসতে চলেছে বিএনপি। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। নির্বাচনে দাঁড়ানো দুটি আসনেই জয়ী হয়েছেন বিএনপি চেয়ারম্যান। ফল ঘোষণা হওয়ার পরেই তারেককে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু টুইটে নয় করেছিলেন ফোনও। আগামী মঙ্গলবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান। সূত্রের খবর,  সেই অনুষ্ঠান যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী মোদি। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতারা এবং প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র রহমান ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে নেবেন। ভারত আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি এবং প্রধানমন্ত্রী মোদী অনুষ্ঠানে যোগ দেবেন কিনা সে বিষয়ে কিছু এখনও জানা যায়নি।  তবে মোদীর বাংলাদেশ যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে কারণ আগামী ১৭ ফেব্রুয়ারি ভারত সফরে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ওইদিন মুম্বাইয়ে মোদি ও ম্যাক্রোঁর বৈঠকের কথা আছে। তাবে যাই হোক বাংলাদেশে নতুন স্থায়ী সরকার গঠন হওয়ার পর দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন করে গড়ার চেষ্টা করছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ঢাকায় অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর,  বাংলাদেশ সংসদ ভবনের সাউথ প্লাজায় অনুষ্ঠিত হবে শপথ গ্রহণের অনুষ্ঠানটি । আমন্ত্রিত দেশগুলির মধ্যে ভারতের উপর নজর থাকবে গোটা বিশ্বের।  

বিএনপি সূত্রে খবর, নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের মাধ্যমে দিনের শুরু হবে, এরপর দিনের শেষে নতুন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার শপথ গ্রহণ হবে। তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। বিএনপির মুখপাত্র ১৭ ফেব্রুয়ারিকে  বাংলাদেশের জন্য ‘ঐতিহাসিক দিন’  হিসেবে বর্ণনা করে বলেন, দীর্ঘ ও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা নির্বাচনী প্রক্রিয়ার পর নতুন সরকার গঠন একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের ইঙ্গিত দেবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ১৩টি দেশের সরকার প্রধানদের শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রিতদের তালিকায় ভারত, চিন, সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এবং ভুটান অন্তর্ভুক্ত রয়েছে।

 

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন