Bangladesh: করোনা কেড়ে নিল একুশে পদকজয়ী কবি কাজী রোজীকে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাহিত্যে বিশেষ অবদানের জন্য চলতি বছরে বাংলাদেশ সরকারের দেওয়া একুশে পদক পেয়েছিলেন কবি কাজী রোজী। আজ রবিবারই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে ভার্চুয়ালি ওই পদক নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তা আর হয়ে উঠল না। শনিবার গভীর রাতে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। প্রবীণ কবির অকালপ্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষা দিবসের প্রাক্কালে দেশের অন্যতম প্রথিতযশা কবির মৃত্যুতে সাহিত্যজগতেও শোকের ছায়া নেমে এসেছে। সেগুনবাগিচার বাসভবনে কবিকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৩০ জানুয়ারি রাজধানী ঢাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাজী রোজী। শারীরিক অবস্থার আবনতি ঘটায় পরে তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। চিকি‍ৎসা চলাকালীন আরও বেশ কিছু শারীরিক জটিলতা দেখা দেয়। মাল্টি অর্গান সমস্যার কারণে শ্বাসকষ্টও শুরু হয়। চিকি‍ৎসকরা আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু জীবনে অনেক লড়াইয়ে জয়ী হলেও জীবনযুদ্ধে জিততে পারলেন না তিনি।

১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন কাজী রোজী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে সাহিত্যে স্নাতক ও এমএ ডিগ্রি অর্জন করে সরকারি কর্মচারি হিসেবে কর্মজীবন শুরু করেন। চাকরির পাশাপাশি কবিতা লেখায়ও হাতেখড়ি হয় তাঁর। কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা আকাদেমি সাহিত্য পুরস্কার ও চলতি বছরের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক পান। তাঁর উল্লেখিত কাব্যগ্রন্থ হলো, ‘পথঘাট মানুষের নাম’, ‘নষ্ট জোয়ার’, ‘আমার পিরানের কোনো মাপ নেই’, ‘লড়াই’। এছাড়া শহিদ মেহেরুন নেসার জীবনী গ্রন্থ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের রসিকতার কবিতা নিয়ে গবেষণা গ্রন্থের রচয়িতা ছিলেন। ২০০৭ সালে সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পরে আরও বেশি করে লেখালেখিতে নিজেকে নিয়োজিত করেন।

মুক্তিযুদ্ধের সময়েও বিশেষ অবদান রেখেছিলেন কবি কাজী রোজী। ২০১৪ সালের ১৯ মার্চ জাতীয় সংসদে মহিলা সদস্য  হিসেবে মনোনীত হন। জাতীয় সংসদের গ্রন্থাগার সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। নানা হুমকি উপেক্ষা করে স্বাধীনতা যুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে সাক্ষী  দেন তিনি।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের