সাভারে হিন্দু শিক্ষককে পিটিয়ে খুনে অভিযুক্ত ছাত্রের বাবা গ্রেফতার

শিক্ষক খুনের পর খুনি ছেলেকে পুলিশের হাতে ধরিয়ে না দিয়ে পালানোয় সাহায্য করার অভিযোগ তাকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সাভারের আশুলিয়ায় জনপ্রিয় শিক্ষক উ‍ৎপল সরকারকে (Utpal Sarkar) খুনের ঘটনায় অভিযুক্ত ছাত্র আশরাফুল ইসলাম জিতুর (Ashraful Islam Jitu) বাবা উজ্জ্বল হোসেনকে (Ujjwal Hossain) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোররাতে কুষ্ঠিয়ার (Kusthia) কুমারখালী উপজেলার (Kumarkhali Upazilla) সদকী থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। শিক্ষক খুনের পর খুনি ছেলেকে পুলিশের হাতে ধরিয়ে না দিয়ে পালানোয় সাহায্য করার অভিযোগ তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার (Ashulia Police Station) ওসি এইচএম কামরুজ্জামান (H M Kamruzzaman) । যদিও মূল অভিযুক্ত আশরাফুল ইসলাম এখনো অধরা। তবে তাকে ধরতে বিশেষ অভিযান চলছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ওসি।

গত শনিবার আশুলিয়ার হাজী ইউনুস আলী স্কুল ও কলেজের (Hazi Younus Ali School -College) শিক্ষক উ‍ৎপল সরকারকে (Utpal Sarkar) ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ওই শিক্ষা প্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্র আশরাফুল ইসলাম জিতু। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি জনপ্রিয় শিক্ষককে। গত সোমবার ভোরে চিকি‍ৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওই ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন ওই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবার প্রতিবাদে রাস্তায় নেমে অবিলম্বে খুনিকে গ্রেফতারের দাবি জানান। সেই সঙ্গে অভিযুক্ত ছাত্রকে গ্রেফতার করা না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন।

ওই হুমকির পরেই নড়েচড়ে বসে আশুলিয়া থানার পুলিশ। বিশ্বস্ত সূত্রে জানতে পারে, খুনে জড়িত ছেলেকে নিরাপদ আশ্রয়ে পাঠিয়ে নিজের বাড়ির ভাড়াটিয়ার গ্রামের বাড়িতে আশ্রয় নিয়েছেন আশরাফুল ইসলাম জিতুর বাবা উজ্জ্বল হোসেন। ওই খবর পাওয়ার পরেই রাতে অতর্কিতে হানা দিয়ে কুষ্ঠিয়ার কুমারখালী থেকে তাকে গ্রেফতার করা হয়।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের