রাজের কাছ থেকে ২৪ ঘন্টার মধ্যে ডিভোর্স চান পরীমণি

স্বামীর সঙ্গে তাঁর ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগার যে সম্ভাবনা নেই, তাও স্পষ্ট করে দেন ঢাকাই সিনেমার নায়িকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ভালোবেসেই বিয়ে করেছিলেন শরিফুল হক রাজকে। কিন্তু গত ২৯ মে রাতে স্বামী রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিছু ছবি ও ভিডিও ক্লিপস ফাঁসের পরেই মোহভঙ্গ হয়েছে ঢাকাই সিনেমার নায়িকা পরীমণির। ভালোবেসে যাঁকে বিয়ে করেছিলেন, তাঁর হাত থেকেই এখন পরিত্রাণ পেতে পাইছেন। সোমবার রাতে এক বেসরকারি অনুষ্ঠানে সরাসরি রাজকে ডিভোর্স দেওয়ার জন্য ২৪ ঘন্টার সময় দিলেন ঢাকাই সিনেমার বিতর্কিত অভিনেত্রী। কান্না জড়ানো কণ্ঠে তিনি বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আমি ডিভোর্স চাই। আমি আর আপনার সঙ্গে থাকতে চাই না। আর পারছি না।’

এক ঘন্টার বেশি সময় ধরে সম্প্রচারিত অনুষ্ঠানে একাধিকবার যেমন কেঁদে ভাসালেন পরীমণি, তেমনই ভাষা ব্যবহারে একাধিকবার সংযমও হারিয়েছিলেন। এক সময়ে যাঁকে ভালোবেসে বিয়ে করেছিলেন সেই শরিফুল ইসলাম রাজের চরিত্র নিয়ে যেমন প্রশ্ন তুলেছেন, তেমনই হুঙ্কার ছুঁড়ে বলেছেন, ‘আমি মেয়েটা অন্যরকম। সাপের লেজে পা দিলে যেমন সে ছেড়ে দেয় না, তেমনি আমিও আমার লেজে পা দিলে চুপ থাকব না।’

সন্তান রাজ্যের মুখের দিকে তাকিয়ে ফের স্বামীর সঙ্গে মিটমাটের চেষ্টা করবেন কিনা, তা জানতে চাওয়া হয়েছিল পরীমণির কাছে। স্পষ্টই জানিয়েছেন, তার কোনও সম্ভাবনা নেই। কেন সম্ভাবনা নেই তা জানাতে গিয়ে বলেন, ‘পাঁচ মাস সময় দিয়েছি। কিন্তু ওই পাঁচ মাসের মধ্যে সম্পর্কের উন্নতি হয়নি। আমার মনে হয়, রাজের সঙ্গে আমার সম্পর্কের ইতি ঘটেছে।’

‘জেন আলফা’র হাত ধরেই অলিম্পিক জয়, ২০৩৬-এ নতুন প্রজন্মকে তৈরি করার বার্তা প্রধানমন্ত্রীর

স্ত্রী-সন্তান নেই, স্বাধীনতা দিবসের মঞ্চে বিজয়ের বাবা-মায়ের পাশে নজর কাড়লেন তৃষা

স্বাধীনতা দিবসে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন রুই মাছের ডিমের ভাপা

স্বাধীনতা দিবসে ঘরেই বানান তেরঙা পোলাও, রইল সম্পূর্ণ রেসিপি

ব্রাউনি খেলেই টাক মাথা ভরে যাবে চুলে, সহজেই বানিয়ে ফেলুন এই বিশেষ পদ

আমেরিকার মিশিগানে বন্দুকবাজের তাণ্ডবে হত ৫, পুলিশের গুলিতে খতম সন্দেহভাজন

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র