ডিভোর্স না দিয়ে ফের বিয়ে! পরীমণিকে আইনি নোটিস

প্রাক্তন স্বামীকে ডিভোর্স না দিয়েই ফের বিয়ে! ঢাকাই চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে আইনি নোটিস ধরালেন এক আইনজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রাক্তন স্বামীকে ডিভোর্স না দিয়েই ফের বিয়ে! ঢাকাই চলচ্চিত্র জগতের জনপ্রিয় অভিনেত্রী পরীমণিকে আইনি নোটিস ধরালেন এক আইনজীবী। শুধুই পরীমণিকে নয়, আইনি নোটিস ধরানো হয়েছে তাঁর বর্তমান স্বামী তথা অভিনেতা শরিফুল রাজকে। কুমিল্লার এক আইনজীবী এই আইনি চিঠি দিয়েছেন বলে জানা গিয়েছে। গত মঙ্গলবার কুমিল্লা জজ কোর্টের আইনজীবী জয়নাল আবেদীন মাযহারী এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি বরাবরই নানা কারণে খবরের শিরোনামে থাকেন। যার মধ্যে বিবাহ বন্ধনের খবরে বারবার চর্চায় থাকেন পরীমণি। গতবছরের অক্টোবর মাসে আত্মীয়দের উপস্থিতিতে বাগদান সারেন রাজ-পরীমণি। চলতি বছরের শুরুতেই আইনি মতে ১০১ টাকার কাবিনে রাজের জীবনসঙ্গী হয়েছেন পরী। যার ভিত্তিতেই মামলা করেছেন কুমিল্লার ওই আইনজীবী। ২০১২ সালের ৪ এপ্রিল নায়িকা পরীমণি যশোরের কেশবপুর এলাকার যুবক ফিরদৌস কবির সৌরভের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তখন তাদের বিয়ের কাবিন ছিল ১ লক্ষ টাকা। বিয়ের রেজিষ্ট্রি হয় কেশবপুর শহরের অফিসপাড়ার পাবলিক ময়দান এলাকার ফাতেমা মঞ্জিলে পৌরসভার কাজী এম ইমরানের হোসেনের মাধ্যমে। সেই আইনি বিয়ের বিচ্ছেদ না করেই ফের রাজকে বিয়ে করে সেদেশের নিয়ম ভেঙেছেন পরীমণি। সেই মর্মেই রাজ ও পরীকে কড়া চিঠি দিয়েছেন কুমিল্লার আইনজীবী।

ওই আইনজীবী জানিয়েছেন, আমি রাজ ও পরীমণি দু’জনকেই আইনি নোটিশ পাঠিয়েছি। আমি জানতে চেয়েছি পরীমণি তার আগের বিয়েতে ডিভোর্স না দিয়ে কেন দ্বিতীয় বিয়ে করেছেন। এ ছাড়াও যখন সন্তান সম্ভবা তখন দ্বিতীয় বিয়ের কথা মিডিয়াতে প্রচার করেছেন। আমি নিশ্চত হয়েছি তার প্রথম বিয়ের ডিভোর্স হয়নি এবং দ্বিতীয় বিয়েরও বৈধতা নেই। দেশের প্রচলিত আইনে তারা অপরাধ করেছেন। আগামী এক সপ্তাহের মধ্যে পরী ও রাজের জবাব তলব করেছেন ওই আইনজীবী।

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, পাল্টি খেয়ে খালে পড়ল চার চাকার গাড়ি, নিহত ২

স্বাধীনতা দিবসের দিন তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিস্ফোরণে উড়ল দুজনের হাত

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের