বোনকে নিয়ে স্বপ্নের পদ্মা সেতুতে হাঁটলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

পদ্মা সেতু পরিদর্শনের পরে প্রধানমন্ত্রীকে যথেষ্টই উ‍ৎফুল্ল দেখাচ্ছিল বলে দাবি করেছেন প্রকল্পের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার আবদুল কাদের।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গোটা বিশ্বের কাছে ‘আত্মনির্ভর বাংলাদেশের’ প্রতীক হয়ে উঠেছে পদ্মা সেতু। বিশ্বব্যাঙ্কের দাদাগিরির কাছে মাথা না নুইয়ে নিজেদের অর্থেই স্বপ্নের সেতু নির্মাণ করছে বাংলাদেশ সরকার। শুক্রবার ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে গাড়িতে চেপে ও হেঁটে স্বপ্নের সেতু পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের সেতু পরিদর্শন করার পরে সেখানে প্রাতরাশও সেরেছেন দুই বোন। পদ্মা সেতু পরিদর্শনের পরে প্রধানমন্ত্রীকে যথেষ্টই উ‍ৎফুল্ল দেখাচ্ছিল বলে দাবি করেছেন প্রকল্পের দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার আবদুল কাদের।

পদ্মা সেতু নির্মাণ নিয়ে কম বিতর্ক হয়নি। প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যাতে বাস্তবায়িত না হয়, তার জন্য চেষ্টার খামতি রাখেননি দেশের বিরোধী দলের নেতা ও দেশ বিরোধী তথাকথিত সুশীল সমাজের প্রতিনিধিরা। কিন্তু যাবতীয় ষড়যন্ত্রকে ভেস্তে দিয়ে পদ্মা সেতুর কাজ এগিয়ে নিয়ে গিয়েছে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। গত ২৪ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে ঢাকায় ফেরার পথে বারবার তাকিয়ে  স্বপ্নের পদ্মা সেতু দেখছিলেন প্রধানমন্ত্রী। হেলিকপ্টার থেকেই স্বপ্নের সেতুর ছবি তোলেন বঙ্গবন্ধু কন্যা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছিল। এদিন সকাল ৭টা ২৩ মিনিটে আচমকাই ছোট বোন শেখ রেহানাকে নিয়ে পদ্মা সেতুতে পৌঁছন প্রধানমন্ত্রী। সেতুতে ওঠার পর গাড়ি থেকে নেমে সেতুর ৭ নম্বর পিলার থেকে ১৮ নম্বর পিলার পর্যন্ত দেড় কিলোমিটারের বেশি পথ হাঁটেন। তার পরে আবার গাড়িতে চড়ে সাড়ে আটটার দিকে দিকে সেতুর জাজিরা প্রান্ত দিয়ে নামেন। সেখানেই প্রাতরাশ সারেন। আধিকারিকদের সঙ্গে কথা বলে ফের সড়কপথে গণভবনে ফেরেন।

উল্লেখ্য, গত ২০১৫ সালের ১২ ডিসেম্বর আনুষ্ঠানিক সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ২০১৮ সালে ১৪ অক্টোবর সেতুর রেল সংযোগ উদ্বোধন এবং সেতু পরিদর্শন করেন।

শরীরে শূকরের কিডনি ধারণ করে এক বছর ধরে দিব্যি সুস্থ মহিলা

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর

স্কুলে যাওয়ার বয়স হয়নি, তার আগেই ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম পান্ডুয়ার রাজস্বিনীর

ওজন কমানোর পর বাড়ছে খিদে! জানুন কেন এমন হয়?

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও