হজরত মহম্মদকে নিয়ে নূপূর শর্মার কটূক্তির প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বাংলাদেশও

আগামী ১৭ জুন ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের (Indian High Commission) সামনেও বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হজরত মহম্মদকে (Prophet Hazrat Mohammad) নিয়ে বিজেপি নেত্রী নূপূর শর্মার (Nupur Sharma) মন্তব্যের প্রতিবাদে শুক্রবার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখালেন বিভিন্ন মুসলিম সংগঠনের সদস্যরা। আচমকা বিক্ষোভে বিভিন্ন জায়গায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে। আগামী ১৭ জুন ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের (Indian High Commission) সামনেও বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি নেওয়া হয়েছে।

এদিন জুমার নমাজের পরে আচমকাই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের (Baitul Mukarram Masjid) সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (Islami Andolan, Bangladesh) কয়েক হাজার সদস্য। পরে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই।  তিনি দাবি জানিয়েছেন, জাতীয় সংসদের চলতি অধিবেশনেই হজরত মহম্মদকে নিয়ে বিজেপি নেত্রী নূপূর শর্মার কটূক্তির নিন্দা জানিয়ে প্রস্তাব আনতে হবে। মিছিল ঘিরে যাতে কোনও অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়, তার জন্য বাড়তি পুলিশ কর্মী মোতায়েন করা হয়।

শুধু ঢাকা নয়, চট্টগ্রাম, খুলনা, টাঙাইল, বরিশাল, যশোর সহ দেশের একাধিক জেলাতেও হজরত মহম্মদকে নিয়ে কটূক্তির প্রতিবাদে মিছিল বের করেন বিভিন্ন মুসলিম সংগঠনের সদস্যরা। মিছিল থেকে বিজেপি নেত্রী নূপূর শর্মার গ্রেফতারির দাবি জানানো হয়। সেই সঙ্গে হজরত মহম্মদকে অপমানকারী বিজেপি নেতা নবীন জিন্দলের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়। পুলিশের আশঙ্কা, হজরত মহম্মদকে নিয়ে কটুক্তির প্রতিবাদের নামে দেশের হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলিতে বড় ধরনের অশান্তি পাকাতে পারে মৌলবাদীরা।

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন