বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে ধানমন্ডিতে যাওয়া ৯ তরুণীকে বিবস্ত্র করল কোটা আন্দোলনকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ওদের অপরাধ বৃহস্পতিবার  জাতির জনক বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে ৩২ নম্বর ধানমন্ডির বাড়িতে গিয়েছিল। সেই অপরাধে আওয়ামী লীগের যুব শাখার ৯ মহিলা সদস্যকে বিবস্ত্র করে হাঁটাল কোটা আন্দোলনকারীরা।আর পুরো ঘটনাই ঘটেছে সেনা ও পুলিশের চোখের সামনে। অনেক পথচারী ওই ঘটনা দেখে স্তম্ভিত হয়ে যান। কেউ-কেউ লজ্জাজনক ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন। তাদেরও বিবস্ত্র করা হয়েছে। শুধু তাই নয়, ঘটনাস্থলে থাকা সাংবাদিকদের ক্যামেরা ও মোবাইল ফোন থেকে ওই লজ্জাজনক ঘটনার ভিডিও হুমকি দিয়ে মুছতে বাধ্য করা হয়েছে। আর ওই গোটা ঘটনার নেতৃত্ব দিয়েছিলেন কোটা আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। অথচ সমাজমাধ্যমে ওই ঘটনা নিয়ে সমালোচনার ঝড় উঠতেই শুক্রবার অভিযুক্ত সারজিস সাধু পুরুষ সেজে জানিয়েছেন, যারা ওই ঘটনা ঘটিয়েছেন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনও সদস্য যুক্ত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বুধবারই এক সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক তথা জামায়েতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরের শীর্ষ দুই নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ হুমকি দিয়েছিলেন, ৩২ নম্বর ধানমন্ডিতে বঙ্গবধুর বাড়িতে কেউ হাজির হলে পিষে মেরে ফেলা হবে। তার খানিকক্ষণের মধ্যে্ই ধানমন্ডির বাড়িতে হাজির হয় কয়েকশো কোটা আন্দোলনকারী। সশস্ত্র অবস্থায় হাজির হয় তারা। সন্ধ্যায় বঙ্গবন্ধুর বাড়িতে শ্রদ্ধা জানাতে গিয়ে কোটা আন্দোলনকারীদের হাতে নিগৃহীত হন অভিনেত্রী রোকেয়া প্রাচী। বৃহস্পতিবার সকাল থেকেই নারকীয় তাণ্ডব শুরু করে সারজিস আলমের নেতৃত্বে কোটা আন্দোলনকারীরা।

বঙ্গবন্ধুর বাড়ির সামনে যাদের দেখেছে, তাদেরই ধরে বেঁধে মারধর করেছে। বিবস্ত্র করে কান ধরে ওঠবোস করানো হয়েছে। রেহাই পায়নি মহিলা, শিশুরাও। আবহনী ক্লাবের মাঠের পাশ দিয়ে বত্রিশ নম্বরে আসার সমায় মারধরের শিকার হন যুব মহিলালীগের সদস্যরা। কোনও ক্রমে পালিয়ে বেঁচে যাওয়া এক নেত্রী জানিয়েছেন, প্রথমে তাদের ঘিরে ধরা হয়। তার পরে বিবস্ত্র করা হয়। সেই সঙ্গে চলে মারধর। একজনকে তুলে নিয়ে মডেল কলেজে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালানো হয়। কোটা আন্দোলনকারীদের মারধরের হাত থেকে রেহাই পাননি বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকীও। তাকে মারধরের পাশাপাশি তার গাড়িও ভাঙচুর করা হয়। দিনভর তাণ্ডব চালানোর পাশাপাশি ৯ মহিলা-সহ ৩০ জনকে মডেল কলেজে আটকে রেখে নির্যাতন চালানো হয়। সমাজমাধ্যমে ওই ঘটনা নিয়ে নিন্দার ঝড় ওঠার পরে রাতে চাপে পড়ে সেনাবাহিনীর একটি দল মডেল কলেজ থেকে ৩০ জনকে উদ্ধার করে।

নওশাদ-দের ‘খাম’ প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের রিপোর্ট চাইল হাইকোর্ট

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

ক্যাফেতে দোসা বানানোর নাটক জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার, কটাক্ষ নেটিজেনদের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক