হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশজুড়ে শোরগোল ফেলে দেওয়া হিন্দু পরিবারের চার সদস্যকে খুনের মামলার তদন্ত চলার মাঝপথেই রংপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদকে সরিয়ে দেওয়া হল। মঙ্গলবার (২৫ অগস্ট) সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক নির্দেশিকায় রংপুর মহানগর পুলিশ কমিশনার (আরপিএমপি) মোহাম্মদ আবদুল মাবুদকে অপসারণের কথা জানানো হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মুহাম্মদ মাহবুবুর রশিদ। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীকে সপরিবারে খুনের ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলনে কান্নার জেরেই তাঁকে বদলি করা হল কিনা, সেই প্রশ্ন উঠেছে।

গত ২২ অগস্ট শনিবার রংপুরের কামালকাছনা এলাকার একটি তিনতলা বাড়ি থেকে একই পরিবারের চার জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃতরা হলেন, রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), মেয়ে আগামী চক্রবর্তী (২৫) ও ছেলে আয়ুশ চক্রবর্তী (১৩)। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সিদ্ধার্থ দাস (১৯) ও মুগ্ধ দাস (২৩) নামের দুই তরুণকে গ্রেফতার করে পুলিশ। ওই নৃশংস খুনের ঘটনা জানাজানি হতে দেশজুড়ে শোরগোল পড়ে যায়।

চাঞ্চল্যকর চার খুনের ঘটনা নিয়ে গত রবিবার (২৩ অগস্ট) সংবাদ সম্মেলনের সময়ে হত্যাকাণ্ডের নির্মমতার বিবরণ দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন রংপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। কান্না জড়ানো কণ্ঠে বলেন, ‌‘নিহত আয়ুশ চক্রবর্তীর বয়সী আমার একটা ছেলে আছে। খুনিরা তাকেও ছাড়েনি।’ এক হিন্দু পরিবারের খুনের ঘটনা নিয়ে সাংবাদিক সম্মেলনে কান্নায় ভেঙে পড়ায় কট্টর মৌলবাদীরা রংপুরের পুলিশ কমিশনারকে নিশানা করেছিলেন। তদন্তের মাঝপথেই সরিয়ে দেওয়া হল শীর্ষ পুলিশ কর্তাকে।

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

বাতিল পুরনো ফর্ম! বর্ধিত ভাতা পেতে নতুন করে আবেদন করুন আজই

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

মর্মান্তিক! স্কুলে যাওয়ার পথে ট্রেনের পাদানির ধাক্কায় মৃত্যু নাবালিকার

অসময়ে ত্বকে বলিরেখা! জানুন শরীরে ভিটামিন-E ঘাটতির ৭ লক্ষণ

হাসপাতাল থেকে গয়না ও লক্ষাধিক টাকার ব্যাগ নিয়ে চম্পট দিল কুকুর, তারপর যা ঘটল…