মায়ানমার  থেকে মুহুর্মুহু মর্টার আছড়ে পড়ছে বাংলাদেশে, আতঙ্কিত সীমান্তের বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মায়ানমারে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর তুমুল লড়াই চলছে। আর দু’পক্ষের মধ্যে লড়াইয়ের আঁচ এসে পড়েছে বাংলাদেশেও। মায়ানমার থেকে ছোড়া মর্টার আছড়ে পড়েছে বাংলাদেশের মাটিতে। ইতিমধ্যেই মর্টারের আঘাতে ২ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও কয়েকজন। মায়ানমার থেকে আসা মর্টারের আঘাত থেকে প্রাণে বাঁচতে ঘুমধুম, নাইক্ষ্যংছড়ি-সহ সীমান্তবর্তী এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

মায়ানমারে সঙ্ঘাতের আঁচ বাংলাদেশের সীমান্ত এলাকায় পড়ায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালেই মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে সতর্ক করে দেওয়া হয়েছে। বাংলাদেশ যুদ্ধ চায় না বলে জানানোর পাশাপাশি মায়ানমারের রাষ্ট্রদূতকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ‘দেশের নাগরিকদের প্রাণহানি কোনও কারণেই বরদাস্ত করা হবে না।’ মায়ানমারের রাষ্ট্রদূতকে সতর্ক করার পাশাপাশি সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী ও সেনাবাহিনীকেও বাড়তি নজরদারি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানিয়েছেন, জেলার  নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম, কক্সবাজারের উখিয়ার পালংখালী, টেকনাফের হ্নীলা ইউনিয়ন পর্যন্ত সীমান্ত এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। তুমব্রু ও ঘুমধুম সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। সীমান্ত পেরিয়ে মায়ানমারের সীমান্ত রক্ষী পুলিশ-সহ প্রচুর পরিমাণ সাধারণ নাগরিক বাংলাদেশে ঢুকে পড়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়াদের মধ্যে বিজিপি সদস্য ১৮৩ জন, দুই সেনাসদস্য, চার সিআইডি, পাঁচ পুলিশ, স্পেশাল ব্রাঞ্চের ৯ জন, ইমিগ্রেশন সদস্য ২০ জন ও বেসামরিক নাগরিক ৪ জন। নতুন করে আশ্রয় নেওয়া ৩৫ জনের পরিচয় শনাক্ত করা যায়নি।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি