বাংলাদেশকে তেল বেচতে চায় রাশিয়া, জানালেন বিদ্যু‍ৎ প্রতিমন্ত্রী

সোমবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমী দেশগুলির প্রচণ্ড চাপ সত্বেও জাতিসঙ্ঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিতে রাজি হয়নি বাংলাদেশ। আর ঢাকার এমন স্বাধীনচেতা মনোভাবে খুশি মস্কো। তাই এবার বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। সোমবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। যদিও কত সস্তায় ওই তেল পাওয়া যাবে এবং কিভাবে কেনা হবে, তা নিয়ে কিছু জানাতে চাননি তিনি। তবে পড়শি ভারতে জ্বালানির দাম কমলেও দেশে আপাতত পেট্রল-ডিজেলের দাম কমানোর কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিদ্যু‍ৎ প্রতিমন্ত্রী।

ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পরেই রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেছে একাধিক দেশ। আগে প্রতিদিন ৫ মিলিয়ন ব্যারেল তেল বিক্রি করত রাশিয়ার তেল সংস্থা। কিন্তু যুদ্ধের পরে সেই বিক্রি অনেকটাই ধাক্কা খেয়েছে। সেই ধাক্কা দূর কেরতে অবশ্য বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছে ভারত ও চিন। দুই দেশই সস্তায় প্রচুর পরিমাণ তেল কিনছে। আন্তর্জাতিক বাজারে প্রত্য ব্যারেল তেলের দাম ১৩০ ডলারের কাছাকাছি থাকলেও রাশিয়া তেকে ১০০ ডলারের কাছাকাছি দামে তেল কিনছে দুই দেশ। যার ফলে জ্বালানি তেলের দাম কমাতেও পেরেছে। এদিন বিদ্যুৎ ভবনে এক কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের বিদ্যু‍ৎ প্রতিমন্ত্রী নসিরুল হামিদ বলেন, ‘রাশিয়ার পক্ষ থেকে তেল বিক্রির প্রস্তাব এসেছে। বিশেষ করে ক্রুড অয়েল বিক্রির কথা বলছে তারা।  রাশিয়ার কাছ থেকে এখন তেল কেনার দরকার আছে কি না, সেটি আমরা বিবেচনা করে দেখছি।’   

অন্যদিকে, এদিনই রুশ-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করেছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি। এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘ইউক্রেন ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ থাকা সত্ত্বেও চিন্তাশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নিজের শক্ত অবস্থান প্রমাণ করেছে।‘

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের