জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। জঙ্গি হামলার আশঙ্কায় গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি ও নিরাপত্তা। বিশেষ করে বিমানবন্দরগুলোতে জারি করা হয়েছে সতর্কতা, যাতে যেকোনো ধরনের নাশকতার চেষ্টা আগে থেকেই প্রতিহত করা যায়। 

সূত্রের খবর, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ মোট আটটি বিমানবন্দরে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে এবং নজরদারি আরও কঠোর করা হয়েছে। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় এনে বিমানবন্দর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। প্রবেশদ্বার, টার্মিনাল ভবন, যাত্রী চলাচলের স্থান এবং সংবেদনশীল অংশগুলোতে বিশেষ নজরদারি চালানো হচ্ছে। যাত্রী ও যানবাহনের ওপরও তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। পুলিশ সদর দফতর থেকে সতর্কতা জারি হওয়ার পর বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে। বিমানবন্দরের অ্যারাইভাল ও ডিপারচার অংশে নিয়মিত চেকিংয়ের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। ইউনিফর্মধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা সদস্যরাও নজরদারিতে যুক্ত রয়েছেন।

নিরাপত্তা সংস্থাগুলোর দাবি, সম্ভাব্য হামলার পরিকল্পনা নিয়ে কিছু গোয়েন্দা তথ্য পাওয়া  গিয়েছে। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্য করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা বাহিনীর অফিস, ধর্মীয় উপাসনালয় এবং জনবহুল এলাকা থাকতে পারে।পরিস্থিতি বিবেচনায় আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। পাশাপাশি জনগণকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো যায়। নিরাপত্তা বাহিনী বলছে, যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।

২০১৬ থেকে তরুণী অভিনেত্রীকে লাগাতার যৌন নির্যাতন, গ্রেফতার পরিচালক শাকিল নুরানি

রবিতে আগ্নেয়াস্ত্র সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

থানা চত্বর থেকে গায়েব ১৮ চাকার লরি, ওসির মন্তব্য শুনে চমকে যাবেন

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

STF-এর অভিযানে বিরাট সাফল্য, ECL-এর পরিত্যক্ত আবাসনে হদিশ বিশাল অস্ত্রভাণ্ডারের

শনিবার ১০ ঘন্টা জেরার পর রবিতেও ভবানী ভবনে হাজির সুমিত

কর্মক্ষেত্রে মানসিক হয়রানির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে, চিঠি লিখে আত্মঘাতী মহিলা

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

বিয়ের কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক টাকা-গহনা নিয়ে উধাও নতুন বউ, হতবাক বরের বাড়ির লোক

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা, কাছের মানুষদের সঙ্গে খোশমেজাজে গল্পের ভিডিও ভাইরাল

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী