বিমানের ককপিটে একাধিক যৌন হয়রানির অভিযোগ পাইলটদের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে একের পর এক সামনে আসছে যৌন হয়রানির অভিযোগ। এই অভিযোগ আর কেউ নয়, স্বয়ং পাইলটের বিরুদ্ধে। এসব ঘটনা ঘটছে চলন্ত বিমানের সবচেয়ে সুরক্ষিত জায়গা ককপিটে। আর তা নিয়ে শোরগোল শুরু হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে মেয়েরা কি কোথাও নিরাপদ নয় ?  বিমানের মত সুরক্ষিত জায়গাও বাদ যাচ্ছে না। বিমানে মহিলা সহকর্মীরা যৌন হয়রানির শিকার হলেও নীরব থাকছে বিমান কর্তৃপক্ষ। প্রশ্ন উঠছে এই যৌন নিগ্রহের ঘটনায় চুপ কেন বিমান কতৃপক্ষ ?

নারী কেবিন ক্রুদের অভিযোগ, বিমানে যৌন হয়রানির বিচার হয় না। এর কোন প্রতিকার পাওয়া যায় না। কিছু ক্ষেত্রে উল্টো হয়নারির শিকার হতে হয়। এমন পরিস্থিতিতে আতঙ্ক নিয়ে কাজ করছেন কেবিন ক্রুরা। আর চাকরি রক্ষা করতে মুখ খোলার সাহসও পাচ্ছেন না তাঁরা।

এদিকে অভিযোগ নিয়ে মুখ খুলল বাংলাদেশ বিমান কতৃপক্ষ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, সম্প্রতি বিমানের ঢাকা-চট্টগ্রাম-জেদ্দা ও জেদ্দা-সিলেট-ঢাকা এবং ঢাকা-মাসকাট-ঢাকা ফ্লাইটে দুজন নারী কেবিন ক্রু যৌন হয়রানির শিকার হন। তারা দুজনই বিচার চেয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কে লিখিত অভিযোগ করেন। যৌন হয়রানির ওই অভিযোগ নিয়ে তদন্ত চলছে। আশা করা যায়, এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা পড়বে।

এই অভিযোগে বলা হয়, গত ১০ নভেম্বর বিজি-১৩৫ নম্বর ফ্লাইট (ঢাকা-চট্টগ্রাম-জেদ্দা) অপারেট করেন এক মহিলা কেবিন ক্রু। ফ্লাইটে অপারেটিং পাইলট ছিলেন মুনতাসীর ও আবেদ। ফ্লাইটের মাঝামাঝি সময় তারা ওই মহিলা কেবিন ক্রুকে ককপিটে ডাকেন। কুশল বিনিময়ের একপর্যায়ে পাইলট আবেদ তার সঙ্গে অপেশাদারমূলক (ব্যক্তিগত) কথাবার্তা বলতে শুরু করেন। এমনকী ককপিটের দরজার সামনে তাকে একা পেয়ে জোরপূর্বক জড়িয়ে ধরেন। হাত ধরে নেন ওই বিমান সহকর্মীর।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, এর আগে গত ৩ নভেম্বর ঢাকা থেকে মাসকাটগামী বিজি ৭২১ নম্বর ফ্লাইট ছেড়ে যায়। এই ফ্লাইটের পাইলট ছিলেন ইউসুফ মাহমুদ। তিনিও এক মহিাল কেবিন ক্রুকে ককপিটে ডেকে যৌন হয়রানি করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় গত ৭ নভেম্বর বিমানের এমডি ও সিইও লিখিত অভিযোগ দেন ওই মহিলা কেবিন ক্রু। লিখিত অভিযোগে ওই মহিলা জানান, মাসকটগামী ফ্লাইটে পাইলট ইউসুফ ওই নারী কর্মীকে ককপিটে ডেকে নিয়ে তার শরীর স্পর্শ করেন। জোরপূর্বক শ্লীলতাহানী করেন ওই পাইলট।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর