মে থেকেই শেখ হাসিনার বিচার শুরু, জানালেন মোল্লা ইউনূস

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী মাস অর্থা‍ৎ মে থেকেই দেশত্যাগী প্রধানমন্ত্রী  শেখ হাসিনার বিচার শুরু হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আল-জাজিরা’কে দেওয়া একান্ত সাক্ষা‍ৎকারে এমনটাই জানিয়েছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। বঙ্গবন্ধু কন্যার বিচারের নামে যে প্রহসন চালানো হবে সেই ইঙ্গিতও দিয়েছেন তিনি। পাশাপাশি ডিগবাজি খেয়ে জানিয়ে দিয়েছেন, ‘আওয়ামী লিগকে আগামি নির্বাচনে কোনও ভাবেই অংশ নিতে দেওয়া হবে না।’ সেক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিরোধী দল হিসাবে পরিচিত জামায়াত ইসলামী-জাতীয় নাগরিক পার্টির মতো দলগুলিকে দিয়ে বাধা তৈরি করানোর কথাও জানিয়েছেন।

গত ৫ আগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিযে দিল্লিতে আশ্রয নিযেচিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার তিন দিন বাদে ৮ আগস্ট ক্ষমতায় এসেছিল তদারকি সরকার। তার পর ৯ মাস পেরিয়ে যাওয়ার পরেও নির্বাচন নিয়ে কোনও সাড়াশব্দ না থাকায বিএনপি-সহ একাধিক রাজনৈতিক দল সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও ‘আল-জাজিরা’র সাংবাদিককে মোল্লা ইউনূস জানিয়েছেন, আগামী জুনের মধ্যেই দেশে নির্বাচন হবে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সংস্কারের উপরেই নির্বর করছে ভোটের দিনক্ষণ। যদি সংস্কার নিয়ে ঐক্যমতে না পৌঁছনো যায়, তাহলে ডিসেম্বরেই ভোট হবে। আর তা না হলে জুনের মধ্যে।’

মে মাসে বিচার শেখ হাসিনার বিচার শুরু হওয়ার কথা বললেও বঙ্গবন্দু কন্যাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে দিল্লির উপরে চাপ সৃষ্টি নিয়ে স্পষ্ট করে কিছু বলতে চাননি ইউনূস। তার কথায়, ‘বাংলাদেশ এরই মধ্যে ভারত সরকারকে একটি চিঠি পাঠিয়েছে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে। কিন্তু তারা এখনও কোনও উত্তর দেয়নি। যখন আইনি প্রক্রিয়া শুরু হবে, তখন আদালত তাকে নোটিশ পাঠাবেন এবং তখন দেখা যাবে কিভাবে তাকে ফিরিয়ে আনা যায়!’

উপমহাদেশীয় রাজনীতিতে ভারতকে কোণঠাসা করাও যে তাঁর লক্ষ্য, তাও খুল্লামখুল্লা জানিয়ে দিয়েছেন পাক গুপ্তচর সংস্থার পোষ্যভৃত্য মোল্লা ইউনূস। সেই উদ্দেশে চিনের পর এবার মালয়েশিয়া সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন। তাঁর কথায়, ‘সার্ককে নতুনভাবে সক্রিয় করার উদ্যোগ নিয়েছি। ভারতের দাদাগিরি আর মানা হবে না। তেমন হলে নতুন করে সার্ক গঠন করা হবে।’ তার সাগরেদ তথা উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নিতির যে অভিযোগ উঠেছে, তা নিয়ে কিছু বলতে রাজি হননি ইউনূস।

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের