বাড়ছে সংক্রমণ, রাজশাহীতে সন্ধ্যার পর বন্ধ দোকানপাট

জেলা প্রশাসনের তরফ থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ব্যস্ত শহর রাজশাহীতে অস্বাভাবিক হারে বাড়ছে করোনা সংক্রমণ। ভাইরাসের এই শৃঙ্খল রুখতে জেলা প্রশাসনের তরফ থেকে দোকান-বাজার সন্ধ্যার পর থেকে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসন জারি করেছে বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাত আটটা থেকে জেলার সব বিপনি, শপিং মল, বিনোদন কেন্দ্র, রেস্তোরাঁ-সহ সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। শুক্রবার রাত থেকে জেলায় মাইকিং করে বাসিন্দাদের এই ব্যাপারে আগাম সতর্ক করে দেওয়া হয়েছে।

চলতি বছর জানুয়ারি থেকে রাজশাহীতে অস্বাভাবিক হারে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। শনিবার এই জেলায় সংক্রমণের হার ছিল ৭১.৩৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় এই জেলায় ৬০ শতাংশের বেশি মানুষ নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন। রাজশাহী মেডিক্যাল কলেজে গত ২৪ ঘণ্টায় করোনা আর করোনার উপসর্গ মিলিয়ে চারজন প্রাণ হারিয়েছেন। হাসপাতালে ভর্তি আরও ৫১জন। এর মধ্যে ২৮জনই রাজশাহী জেলার বাসিন্দা।

আক্রান্তের সংখ্যা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলেও মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে। জেলা প্রশাসনের তরফ থেকে জারি নির্দেশিকায় বলা হয়েছে, একমাত্র জরুরি প্রয়োজন না হলে মানুষ যে ঘরেই থাকেন। জেলা প্রশাসক আবদুল জলিল জানিয়েছেন, রাজশাহী জেলায় করোনা সংক্রমণ অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার পরেও মানুষের মধ্যে সচেনতা না বাড়লে এই ভাইরাসের আক্রান্তের সংখ্যা আগামীদিনে আরও বাড়বে। দেখা গিয়েছে, অধিকাংশ মানুষ মাস্কহীন। দূরত্ববিধির বালাই নেই। ফলে, আগামীদিনে করোনায় আক্রান্তের সংখ্যা যে বাড়বে, তা বলাই বাহুল্য।

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের