দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লঞ্চে ফের ধোঁয়া, মেঘনায় আটকে রইল পাঁচ ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক:  সাম্প্রতিক লঞ্চ দুর্ঘটনার ভয়াবহতা এখনও যে বাংলাদেশবাসী কাটিয়ে উঠতে পারেনি, তা আরও একবার স্পষ্ট হল। লঞ্চ ধোঁয়া দেখতেই ৯৯৯-য়ে ফোন। লঞ্চটিকে প্রায় পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়।

ধোঁয়া দেখা যায় ঢাকা থেকে বরিশালগামী এমভি সুরভী-৯ লঞ্চে। যাত্রী ছিলেন ৬০০। ধোঁয়া দেখে এক যাত্রী ৯৯৯–এ ফোন করলে নৌপুলিশ মোহনপুরে লঞ্চটি ঘাটে আটকে রাখে। ঘটনাটি ঘটে শনিবার রাত ১২টা নাগাদ।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ধোঁয়া দেখা দেয় লঞ্চটির ইঞ্জিনকক্ষে। গলগল করে ধোঁয়া বের হওয়ায় এক যাত্রী জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯–এ কল সাহায্যের আর্জি জানান। নৌপুলিশ আর ঝুঁকি নিতে চায়নি। মোহনপুর ঘাটে লঞ্চটি আটকে ফেলে। তবে রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ লঞ্চটি বরিশালের দিকে রওনা দেয়। লঞ্চে ধোঁয়া দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

মোহনপুর নৌপুলিশ ইনচার্জ ওয়াহিদুজ্জামান বলেন, ‘আমদের পাশাপাশি ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড মোহনপুর ঘাটে পৌঁছয়। তবে লঞ্চে আগুনের কোনও কিছু দেখা যায়নি। পরে বিআইডাব্লিউটি রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে লঞ্চটিকে যাত্রী-সহ বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়ার অনুমতি দেয়।’

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ