দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কারও মাস্ক গলায়, কারও থুতনিতে, রাজার মেজাজ

আন্তর্জাতিক ডেস্ক: সংক্রমণ বাড়লেও, বাড়ছে না সচেতনতা।

ছবি সে কথাই বলছে। করোনা থেকে বাঁচতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাঙা রেকর্ডের মতো বলে চলেছে মাস্ক পরুন, দূরত্ববিধি মেনে চলুন।এমন ভাবার কোনও কারণ নেই যে টিকা নিয়েছেন মানেই করোনা আপনাকে আর স্পর্শ করতে পারবে না। কিন্তু যে চিত্র ধরা পড়ল, তা মারাত্মক বললে খুবই কম বলা হবে। মাস্ক আছে। তবে নাক-মুখ ঢাকতে নয়। মাস্ক আছে স্টাইল করতে। কারও মাস্ক গলায়। কারও মাস্ক আবার থুতনিতে। কেউ আবার মাস্ক পকেটে রেখে রাজার মেজাজে ইতি-উতি ঘুরছেন।

তথাকথিত এই সাহসীদের বিরুদ্ধে পুলিশ অভিযানে নামে। এই খবর লেখা পর্যন্ত পুলিশ ১১জনকে গ্রেফতার করে আদালতে পেশ করে। আর ধর্মাবতারকে দেখে সবাই তখন মাস্ক পরতে ব্যস্ত। ব্যাপারটা অনেকটাই এরকম ভুলে গেছিলাম হুজুর। কিন্তু হুজুর ওই সব ছেঁদো যুক্তি শুনতে নারাজ। আদালত এদের কাউকে ১০০ টাকা কাউকে ২০০ টাকা জরিমানা ধার্য করে। পাশাপাশি দিতে হয়েছে মুচলেকা। মুচলেকায় বলতে হয়েছে, এই ভুল দ্বিতীয়বার নয়।

প্রশ্ন অন্য জায়গায়।

মানুষ নিজে থেকে সচেতন হচ্ছে না কেন? বাংলাদেশেও তো রকেট গতিতে ছুটছে ভাইরাস। প্রতিদিনই নতুন করে কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন।করোনার শৃঙ্খল ভাঙতে হাসিনা সরকার একাধিক পদক্ষেপ করেছে। মাস্কের ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু তারপরেও হুঁশ ফিরছে না কেন? মড়ক লাগলে কী দেশবাসী মাস্কের শরণাপন্ন হবে?

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ