রক্তক্ষয়ী সংঘর্ষের পর থমথমে গোপালগঞ্জ, রাতভর বাড়ি-বাড়ি গিয়ে তাণ্ডব সেনাবাহিনীর

Share:

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: রক্তক্ষয়ী সংঘর্ষের ২৪ ঘন্টা পরেও থমথমে গোপালগঞ্জ। রাতভোর বাড়ি-বাড়ি গিয়ে নারকীয় তাণ্ডব চালিয়েছে সেনাবাহিনী ও পুলিশ। পুরুষদের ধরতে না পেরে ভাঙচুর চালিয়েছে। পুরুষদের না পেয়ে মহিলা ও শিশুদের উপরে অত্যাচার চালিয়েছে। কোথাও-কোতাও শ্লীলতাহানির মতো মারাত্মক অভিযোগ উঠেছে। সেনাবাহিনীর নারকীয় অত্যাচার থেকে বাঁচতে বাড়ি ছেড়ে পালিযেছেন পুরুষরা। কার্যত একাধিক গ্রাম পুরুষশূন্য। তার মধ্যেই মারাত্মক অভিযোগ উঠেছে সেনা সদস্যদের বিরুদ্ধে। বুধবার শুধু নির্বিচারে গুলিই চালায়নি, বহু আওয়ামী লীগ কর্মীকে গুলিতে খুন করার পর তাদের লাশ মধুমতীর জলে ভাসিয়ে দিয়েছে। অন্তত ২০ জনের কোনও খোঁজ  মেলেনি। যদিও এ বিষয়ে মুখ খুলতে চাননি গোপালগঞ্জের ওসি।

গতকাল বুদবার তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূসের পোষ্যপুত্র নাহিদ ইসলাম-সারজিস আলমরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবের সমাধি গুঁড়িয়ে দেওয়ার কর্মসূচি নিয়েছিল। ওই খবর জানতে পেরেই প্রতিরোধ গড়ে তোলেন স্থানীয় বাসিন্দা ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পুলিশের সঙ্গে দফায়-দফায় সংঘর্ষ বাঁধে তাদের। গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট, গান্ধিয়াশুর, উলপুর, গোপালগঞ্জ চৌরাস্তা, পুরাতন বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায়  পাকিস্তানপন্থী এনসিপি’র কর্মী-সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। এনসিপির সভার জন্য জড়ো করা চেয়ার রাস্তায় এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী সাউন্ড গ্রেনেড, রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। তবুও পরিস্থিতি শান্ত হয়নি।

গত ৫ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর ৩২ নম্বর ধানমন্ডির বাড়ি গুঁড়িয়ে দেওয়ার হোতা আবদুল হাসনাত, সারজিস আলম ও নাহিদ ইসলাম সমাবেশস্থলে পৌঁছনো মাত্র ফের শুরু হয় ঝামেলা। আওয়ামী লীগ নেতা কর্মীদের রণংদেহী মূর্তি দেখে ঊর্ধ্বশ্বাসে পালাতে থাকে আইএসআইয়ের চররা। নাহিদদের তাড়া করে কয়েক হাজার আওয়ামি লীগ নেতা-কর্মী ও স্থানীয় মানুষ। প্রাণ বাঁচাতে পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন এনসিপি নেতারা। আওয়ামী লীগ ও জাতীয় নাগরিক পার্টির মধ্যে সংঘর্ষে অগ্নিগর্ভ হয়ে ওঠে গান্ধিয়াশূর। আচমকাই জাতীয় নাগরিক পার্টির সমর্থকদের পক্ষ নিয়ে আওয়ামী লীগ কর্মীদের মিছিলের উপরে নির্বিচারে গুলি চালাতে শুরু করে সেনাবাহিনী। গুলিতে প্রাণ হারিয়েছেন পাঁচ জন। তাঁদের মধ্যে চার শহিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। ওই চার জন হলেন গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল রানা (৩০) ও গোপালগঞ্জ সদরের ইমন (২৪)। বাকি জনের পরিচয় জানা যায়নি। আওয়ামী লীগ কর্মীদের উপরে শুধু গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি জেনারেল ওয়াকার উজ জামানের খুনিবাহিনী। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের গলা বুট দিয়ে পিষে দিয়ে মৃত্যু নিশ্চিত করেছে। গোপালগঞ্জ হাসপাতালে ঢুকে গুলিবিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের টেনেহিঁচড়ে বের করে নৃশংসভাবে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে। বাংলাদেশ সেনার ওই খুনি  রূপের ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। মানবাধিকার কর্মীরা সেনার ভূমিকার নিন্দা করে বলেছেন, ‘এদিন গোপালগঞ্জে মানবাধিকারকে গণধর্ষণ করেছে জামায়াত ইসলামীর কট্টর সমর্থক জেনারেল ওয়াকার উজ জামানের ভাড়াটে খুনিরা। অতীতে বাংলাদেশ সেনাবাহিনীর এমন নৃশংসতা দেখা যায় নি।’ সেনাবাহিনীর নির্বিচারে গুলি চালানোর ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় গোপালগঞ্জজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেই সঙ্গে রাত আটটা থেকে ২২ ঘন্টার কার্ফু জারি করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন রাস্তা ঘুরে দেখা গিয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে  ইট, পাথর, ভাঙা চেয়ার সহ নানা সামগ্রী। দোকানপাট বন্ধ। রাস্তায় কোনও গাড়ি নেই। জরুরি প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বের হননি। যারা বেরিয়েছিলেন তাদের চোখমুখে ছিল আতঙ্কের ছাপ। স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন জানিয়েছেন, বুধবার সারারাত বাড়ি-বাড়ি গিয়ে তাণ্ডব চালিয়েছে সেনা সদস্যরা। হাতের কাছে যাকে পেয়েছে তাকে তুলে এনেছে। হুমকি দিয়েছে, আওয়ামী লীগ করলে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হবে। মেয়েদেরও রেহাই দেয়নি। গোপালগঞ্জের পুলিশ সুপার জানিয়েছেন, ‘বুদবারের সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অপরাধে ১৪ জনকে আটক করা হয়েছে। সন্ধে ছয়টা পর্যন্ত কার্ফু চলবে। পরিস্থিতি পর্যালোচনার পরেই কার্ফুর সময়সীমা বাড়ানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

আখ দিয়ে কেন তুলসির বিয়ের মণ্ডপ তৈরি হয়? জানুন…

সাড়ে ৮ মাস অন্তঃসত্ত্বা অবস্থায় ম্যারাথন দৌড়ে নজির গড়লেন মার্কিন মহিলা

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের