মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ধরাশায়ী হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উঠেছে একাধিক অভিযোগ। এবার তৃণমূল নেত্রীর উপর ক্ষোভ এসে পড়ল বাংলাদেশ থেকেও। বিজেপি ক্ষমতায় আসতেই বাংলাদেশের  শাসক দল  বিএনপি  দুই দেশের মধ্যে তিস্তা জল বণ্টন চুক্তি আটকে দেওয়ায় অভিযোগ এনেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই সঙ্গেই করেছে তীব্র সমালোচনা । একই সঙ্গে  বাংলায় জয়ের জন্য বিজেপিকে অভিনন্দন জানিয়েছে তারেক রহমানের দল। পাশাপাশি মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাপ্রকাশ করেছেন তারেক রহমান।  

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বড়ী হেলাল শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। অভিনন্দন জানিয়ে বলেছেন,   ‘আমি বিজয়ী শুভেন্দু অধিকারীর বিজেপিকে অভিনন্দন জানাই। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির এই বিজয় নিশ্চিত করবে যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সরকারের মধ্যে সম্পর্ক আগের মতোই সৌহার্দ্যপূর্ণ থাকবে।” মমতার কথা উল্লেখ করে বলেন,  “আগে আমরা দেখেছি যে তিস্তা ব্যারেজ স্থাপনের পথে মমতা বন্দ্যোপাধ্যায়ই ছিলেন আসল বাধা। এখন, আমার মতে, যেহেতু শুভেন্দুর নেতৃত্বে বিজেপি নির্বাচনে জিতেছে, তাই বাংলাদেশ সরকার এবং মোদি সরকারের অত্যন্ত কাঙ্ক্ষিত তিস্তা ব্যারেজ চুক্তিটি শুভেন্দুর সহায়তায় বাস্তবায়িত হবে।” 

আরও পড়ুন: ‘রিপন স্ট্রিট-জানবাজারে উত্তেজনার খবর ভুয়ো’, সোশ্যাল মিডিয়ায় সর্তক করল লালবাজার

তিনি  বলেছেন,  মমতা বন্দ্যোপাধ্যায়ের  নেতৃত্বাধীন পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকার তিস্তা ব্যারেজ চুক্তির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। সরকার বদলের পর আশাপ্রকাশ করে জানিয়েছেন,   এখন বাংলাদেশ দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই চুক্তির বিষয়ে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে একযোগে কাজ করতে পারে।   কারণ হিসেবে তিনি বলেছেন,  ভারতের অন্যান্য  রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সঙ্গে এই  বাংলার  দীর্ঘতম সীমান্ত রয়েছে। তিনি বলেন, ক্ষমতার এই পরিবর্তন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে সম্পর্ক উন্নত করার সম্ভাবনা তৈরি করেছে। তাঁর দাবি তাঁর দাবি, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার গঠিত হলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও মজবুত হতে পারে।

ঘুষ কেলেঙ্কারিতে গ্রেফতার সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালি

আমেরিকা ও নাইজেরীয় সেনার যৌথ অভিযানে নিহত ১৭৫ আইএস জঙ্গি

চিনে নিন সেই ৪ অপরিচিত খেলোয়াড়কে যাঁরা প্রথমবার টিম ইন্ডিয়াতে সুযোগ পেয়েছেন

ইডি অফিসারদের উপর হামলার অভিযোগ, শেখ শাহজাহানের ঘনিষ্ঠ দুই তৃণমূলনেত্রী গ্রেফতার

ফের শেয়ার বাজারে বড় ধস, হুড়মুড়িয়ে পড়ল সেনসেক্স, নিফটি

প্যাচপ্যাচে গরমে নাজেহাল দশা, আরও বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি, কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

ইরানের সঙ্গে দ্রুত যুদ্ধ শেষের বার্তা দিয়েও তেহরানকে বড় সতর্কবার্তা ট্রাম্পের

7000mAh ব্যাটারি সহ iQOO-র 5G গেমিং ফোনে মিলছে ১০ হাজার টাকা ছাড়

শিয়রে যুদ্ধ, মেশিন গান নিয়ে বিয়ের মণ্ডপে ইরানি তরুণরা

মিচেল-ইংলিসের ঝোড়ো ব্যাটিং, রাজস্থানকে ২২১ রানের লক্ষ্য দিল লখনউ

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের ভিতর থেকে আধিকারিকের মরদেহ উদ্ধার

মাত্র ২০ টাকায় সম্পূর্ণ চার্জ, সবচেয়ে সস্তা বৈদ্যুতিন স্কুটারের কত দাম ?

‘রোমে স্বাগতম বন্ধু’, ইতালিতে পৌঁছানোর পর ভাইরাল মোদি-মেলানির নতুন সেলফি

হার্ট অ্যাটাকের সময় অ্যাসপিরিন কি সত্যিই জীবনদায়ী? কী বলছেন বিশেষজ্ঞরা