চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

তারেকের নির্দেশই প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারকে মারধরের পর জুতোর মালা পরানো হয়েছিল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে মারধরের পর জুতোর মালা পরানো হয়েছিল। সোমবার (২৩ জুন) ঘটনার নেতৃত্বে থাকা বিএনপির এক শীর্ষ নেতা ওই কথা জানিয়েছেন। দেশ জুড়ে ওই ঘটনা নিয়ে নিন্দার ঝড় উঠলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ওই ঘটনার জন্য বিন্দুমাত্র লজ্জিত নন তারা। বরং কে এম নুরুল হুদারা যে অপরাধ করেছেন তার তুলনায় মারধর করে জুতোর মালা পরানো কিছুই নয়। শেখ হাসিনার দোসরদের এমন শাস্তি প্রাপ্য।

গতকাল রবিবার (২২ জুন) সকালে আওয়ামী লীগ আমলে দেশের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা এ কে এম নুরুল হুদা, কাজী রকিবউদ্দিন আহমেদ ও কাজী হহাবিবুল আউয়ালের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন করে নির্বাচন অনুষ্ঠান করার অভিযোগে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করে বিএনপি। ওই মামলাতে আসামী করা হয় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও। মামলা দায়েরের কয়েক ঘন্টার মধ্যে সন্ধ্যায় রাজধানীর উত্তরায় প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বাড়িতে হামলা চালান বিএনপির নেতা-কর্মীরা। প্রথমে বাড়িতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানো হয়। পরে নুরুল হুদাকে মারধর করে জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। তারপর পুলিশ ডেকে প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারকে তুলে দেওয়া হয়। ওই হামলার নেতৃত্বে ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভি। এমন তাণ্ডবের চেহারা স্বাধীন বাংলাদেশে অতীতে কখনও দেখা যায়নি।

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গিয়েছে, প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারকে মারধরের সময়ে ঘটনাস্থলে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে রয়েছেন উত্তরা-পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান-সহ অন্যান্য পুলিশ কর্মীরা। তারা উত্তেজিত বিএনপি নেতা-কর্মীদের না আটকে হাসছেন। কেন প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনারকে হেনস্থার হাত থেকে রক্ষা করা গেল না, তা জানতে চাওয়া হলে উত্তরা পশ্চিম থানার ওসি বলেন, ‘শীর্ষ মহলের আধিকারিকদের কাছে কী করণীয় জানতে চাওয়া হয়েছিল। খোদ পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলী নির্দেশ দিয়েছিলেন, মবকে যেন বাধা না দেওয়া হয়। সরকারের শীর্ষ কর্তারা নাকি এই হামলার ঘটনা আগেই জানতেন। পুলিশ কমিশনারের নির্দেশেই হাত গুটিয়ে রাখা হয়েছিল।’

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ