আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ট্রাম্প জিততেই বাংলাদেশে আওয়াজ উঠল ‘অব তেরা ক্যায়া হোগা রে ইউনূস?’

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দিকে চোখ ছিল গোটা বিশ্বের। তবে সবচেয়ে বেশি আগ্রহ ছিল বাংলাদেশিদের। কেননা, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের গভীর ষড়যন্ত্রেই ক্ষমতা থেকে উ‍ৎখাত হতে হয়েছিল শেখ হাসিনাকে। আর মুজিব কন্যার ছেড়ে যাওয়া কুর্সিতে আসীন হয়েছিলেন জো বাইডেনদের পোষ্য ভৃত্য তথা ‘রাজাকার’ মোল্লা মুহাম্মদ ইউনূস। বুধবার দুপুরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘বুড়ো ভাম’ বাইডেনের দল ডেমোক্র্যাটদের ভরাডুবির খবর আসতেই বাংলাদেশ জুড়ে আওয়াজ উঠেছে, তেরা ক্যায়া হোগা রে ইউনূস? আর ওই আওয়াজ উঠতেই আসরে নেমেছেন ইউনূস ভৃত্য তথা মার্কিন দালাল হিসাবে পরিচিত ‘নব্য রাজাকার’ বাহিনীর অন্যতম সদস্য দেবপ্রিয় ভট্টাচার্য। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে শ্বেতপত্র তৈরির দায়িত্বপ্রাপ্ত কমিটির প্রধান ইসলামি জিহাদিদের আশ্বস্ত করে বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফল নিয়ে দুঃশ্চিন্তার কোনও কারণ নেই। শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিন্দুমাত্র সম্ভাবনা নেই।’

মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ ও পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যৌথ ষড়যন্ত্রে গত ৫ অগস্ট ক্ষমতাচ্যুত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর ওই ষড়যন্ত্রের মূলচক্রী ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিশ্বস্ত সহচর তথা ইসলামি জিহাদিদের মদতদাতা ডোনাল্ড লু। রাজনৈতিক পালাবদলের পরে নিজেদের পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসকে বাংলাদেশের শাসন ক্ষমতায় বসিয়েছিল বাইডেন গং। শাসন ক্ষমতায় বসেই দেশ জুড়ে হিন্দু নিধন যজ্ঞে ঝাঁপিয়ে পড়ে মোল্লা ইউনূসের লেঠেল বাহিনী।

গত সপ্তাহে দিওয়ালির দিন আচমকাই বাংলাদেশে চলা হিন্দু নির্যাতন নিয়ে সরব হন রিপাবলিকান প্রার্থী তথা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট থাকলে বাংলাদেশে হিন্দুদের উপরে নির্যাতন চলত না বলেও উল্লেখ করেন। আর তাতেই সিঁদূরে মেঘ দেখেন মোলা মুহাম্মদ ইউনূস। তড়িঘড়ি মার্কিন মুলুকে বসবাসকারী বাংলাদেশিদের ট্রাম্পকে ভোট না দেওয়ার বার্তাও পাঠান। ট্রাম্পের কড়া বার্তার পরেই বাংলাদেশ জুড়ে চর্চা শুরু হয়, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের গদি উল্টে গেলেই ইউনূস গংয়ের ক্ষমতা হাতছাড়া হবে। উল্লসিত হয়ে ওঠেন শেখ হাসিনার সমর্থক ও মুক্তিযুদ্ধপন্থীরা।

এদিন সকাল থেকেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের দিকে অধীর আগ্রহে তাকিয়ে ছিলেন বাংলাদেশিরা। ভোট গণনার শুরুতেই ট্রাম্প এগিয়ে যেতে সমাজমাধ্যমে সরব হতে থাকেন পাকিস্তান বিরোধীরা। দুপুরে ট্রাম্পের জয় ঘোষণা হতেই আওয়াজ ওঠে, ‘তেরা ক্যায়া হোগা ইউনূস’। সুমন টিটু নামে এক নেটা নাগরিক লেখেন, ‘কমলার বনবাস, সাথে রিসেট বাটন চাপ দেওয়া আঙ্কেল আর চেলা-চামুণ্ডা মেধাবী আর আঁতেলদের সর্বনাশ। অপেক্ষায় থাকুন।’ মঞ্জুরুল চৌধুরী নামে আর এক নেটা নাগরিক লেখেন, ‘ছাড় নেই’।

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশে একই দিনে সাত জেলায় বজ্রাঘাতে ১৩ জনের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, হিন্দু শিক্ষককে গ্রেফতার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

ফ্লোরিডায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে কুচিয়ে টুকরো টুকরো করল দুষ্কৃতীরা

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ