দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথম মরণোত্তর দানের কিডনি দুইয়ের দেহে সফল প্রতিস্থাপন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এক মাহেন্দ্রক্ষণের সাক্ষী রইল বাংলাদেশে। 

এই  প্রথম সে দেশে মৃত ব্যক্তির দান করা কিডনি অন্য ব্যক্তির দেহে সাফল্যের সঙ্গে প্রতিস্থাপন করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টা থেকে আজ বৃহস্পতিবার ভোর ৪টে পর্যন্ত দুটি কিডনির একটি প্রতিস্থাপন করা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, অন্যটি  কিডনি ফাউন্ডেশনে। দাতা এবং গ্রহীতা দুইজনই মহিলা। কিডনি দান করেছেন সারা ইসলাম নামে ২০ বছরের এক তরুণী। তরুণী তাঁর কর্নিয়াও দান করে গিয়েছেন। 

প্রথম কিডনি প্রতিস্থাপনে অস্ত্রোপচারের নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেনাল ট্রান্সপ্লান্ট বিভাগের প্রধান অধ্যাপক হাবিবুর রহমান। অন্যদিকে, কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের অধ্যাপক এ কে এম খুরশিদুল আলমের হয় দ্বিতীয় প্রতিস্থাপন। দুই গ্রহীতার মধ্যে একজনের বয়স ৩৪ এবং একজনের বয়স ৩৭। 

দেশে কিডনি রোগীর সংখ্যা কত, তার সঠিক পরিসংখ্যান নেই। তবে বিশেষজ্ঞদের ধারণা, বাংলাদেশে দুই কোটির বেশি মানুষ কোনো না কোনোভাবে কিডনি রোগে আক্রান্ত। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘রিপোর্ট অন স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস ২০২০’ অনুসারে, দেশে সব ধরনের মৃত্যুর মধ্যে কিডনি জটিলতায় মৃত্যুর স্থান ৮ নম্বরে। তবে জীবীতবস্থায় অনেকেই দেহদানের অঙ্গীকার করেন না। ফেল অঙ্গ প্রতিস্থাপন সেভাবে হয় না। সে দিক থেকে এক তরুণীর কিডনি দান ও দুই মহিলার শরীরে প্রতিস্থাপন নিঃসন্দেহে ব্যতিক্রমী ঘটনা। 

আরও পডু়ন মরার ওপর খাঁড়ার ঘা, বাংলাদেশে ফের বাড়ল বিদ্যুতের দাম

Published by:

Share Link:

More Releted News:

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ