স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘স্বভাব যায় না ম’লে।’ ‘আল্লামা ইকবাল স্কলারশিপের’ নামে বাংলাদেশি পড়ুয়াদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠল পাকিস্তান সরকারের বিরুদ্ধে। ‘ফুললি ফান্ডেড’ (সম্পূর্ণ অর্থায়িত) বৃত্তির ঘোষণা দেওয়া হলেও বাস্তবে বৃত্তির আবেদন, পরীক্ষা ও বাছাই প্রক্রিয়া শেষে মাস্টার্সে নির্বাচিত শিক্ষার্থীদের দেওয়া অফার লেটারে মিলছে না সেই প্রতিশ্রুতির প্রতিফলন। শুধু টিউশন ফি ও আবাসন খরচ বহনের প্রস্তাব দিয়ে খাবার, মাসিক ভাতা, যাতায়াত, বিমান ভাড়াসহ অন্য সুবিধা বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। পাকিস্তান সরকারের এমন প্রতারণার বিরুদ্ধে পড়ুয়ারা সরব হলেও নীরব পাকিস্তান প্রেমী প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার।

শেখ হাসিনা জমানার অবসানের পরে গত বছর অগস্টে ঢাকা সফরে এসেছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইসহাক দার। সেটি ছিল প্রায় ১৩ বছর পর কোনও পাকিস্তানি বিদেশমন্ত্রীর প্রথম ঢাকা সফর। এর আগে ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন বিদেশমন্ত্রী হিনা রাব্বানি খা ঢাকা সফরে এসেছিলেন। ঢাকা সফরে এসে ১৯৭১ সালে আলাদা হয়ে যাওয়া ‘বিছড়ে হুয়া ভাই’ বাংলাদশের পড়ুয়াদের জন্য নলেজ করিডোরের ঘোষণা দেন দার। আর ওই নলেজ করিডোর পরিচালনার দায়িত্ব দেওয়া হয় পাকিস্তানের উচ্চশিক্ষা কমিশনকে (এইচইসি)। নলেজ করিডোরের ঘোষণায় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরবর্তী ৫ বছরে মোট ৫০০টি পূর্ণাঙ্গ বৃত্তি দেওয়ার কথা বলা হয়েছিল। এর মধ্যে ব্যাচেলরস অব সায়েন্স (চার-পাঁচ বছরের), মাস্টার্স (দুই বছরের) ও পিএইচডি (চার বছরের) শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ বৃত্তি দেওয়ার কথা। পাকিস্তান সরকারের তরফে জানানো হয়, যে সমস্ত শিক্ষার্থী নির্বাচিত হবে তারা নলেজ করিডোরের আওতায় পূর্ণাঙ্গ বৃত্তি পাবে। পূর্ণাঙ্গ বৃত্তির আওতায় শিক্ষার্থীরা ফুল টিউশন ফি, মান্থলি মেইনটেইন্যান্স অ্যালাউন্স, মান্থলি হোস্টেল চার্জেস, সেটেলমেন্টে অ্যালাউন্স (একবার) এবং রিটার্ন এয়ার টিকেট (একবারের জন্য) সুবিধা পাবে।

গত ফেব্রুয়ারিতে প্রথম ব্যাচের প্রায় ৭৪ জন শিক্ষার্থী ‘আলাম্মা ইকবাল’ বৃত্তি পেয়ে ধাপে ধাপে পাকিস্তানে পৌঁছায় এবং শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা শুরু করে। গত মে মাসে ঢাকায় পাকিস্তান এডুকেশন এক্সপোর দ্বিতীয় ধাপের উদ্বোধন করা হয়। দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তির সব প্রক্রিয়া শেষে যখন ভর্তি হতে যাবেন তখন তাদের জানানো হয়, তাদের শুধু টিউশন ফি ওয়েভার এবং ডরমিটরি ওয়েভার দেওয়ার প্রস্তাব দেওয়া হবে। অর্থাৎ খাবার, মাসিক ভাতা, যাতায়াতসহ অন্য প্রয়োজনীয় খরচের জন্য কোনও পূর্ণাঙ্গ আর্থিক সহায়তা থাকছে না। এতে শিক্ষার্থীরা হতাশ হয়ে পড়েন। অনেকেই বৃত্তির জন্য নির্বাচিত হলেও পূর্ণাঙ্গ বৃত্তি পাবেন না জেনে পড়াশোনা চালিয়ে যেতে ইচ্ছুক নন। আলামা ইকবাল স্কলারশিপের অফার লেটার পাওয়ার পর অনিয়মের অভিযোগ তুলেছেন আশরাফুল ইসলাম রুম্মন নামের এক শিক্ষার্থী। তাঁর কথায়, ‘স্কলারশিপটি একটি সম্পূর্ণ অর্থায়িত (ফুললি ফান্ডেড) প্রোগ্রাম হিসেবে দেওয়ার কথা ছিল। এর মধ্যে ১০০ শতাংশ টিউশন ফি, আবাসন, বিমান ভাড়া, মাসিক উপবৃত্তি এবং সেটেলমেন্ট অ্যালাউন্স (প্রাথমিক অবস্থান খরচ) অন্তর্ভুক্ত ছিল। সম্প্রতি হারিপুরের পিএএফ-আইএএসটিতে মাস্টার্স অধ্যয়নের জন্য আমাকে দেওয়া অফার লেটারে স্কলারশিপের সুযোগ-সুবিধা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। আমাকে পাঠানো ইমেইলে উল্লেখ করা হয়েছে, স্কলারশিপটি কেবল ১০০ শতাংশ টিউশন ফি মওকুফ এবং আবাসন খরচ বহন করবে। কিন্তু জীবনযাত্রার ব্যয়, পরিবহন, ভিসা ফি, চিকিৎসা বীমা এবং অন্য সব আনুষঙ্গিক খরচ স্পষ্টভাবে বাদ দেওয়া হয়েছে। এটা প্রতারণা ছাড়া আর কিছু নয়।’ আবু মুসা নামে আরও এক শিক্ষার্থী একই অভিযোগ করেছেন।

ফাঁকা বাংলোতে ঢুকে পড়েছিল এক ব্যক্তি, বের হতে গিয়ে যা কাণ্ড ঘটল…

নোয়েল টাটার বিরোধিতা সত্বেও টাটা সন্সের চেয়ারম্যান পদে রইলেন চন্দ্রশেখরন

বিপিএলে ম্যাচ গড়াপেটায় চট্টগ্রাম রয়্যালসের মালিককে চরম শাস্তি দিল বাংলাদেশ বোর্ড

ভোটে জিতে ‘নিখোঁজ’ বিধায়ক তাপস, চরম দুর্ভোগে ডোমজুড়বাসী

কবে শুরু হচ্ছে JEE Main থেকে UGC NET, সম্ভাব্য সূচি প্রকাশ NTA-এর

জল্পনায় সিলমোহর! বাগদানের ছয় মাস পর আলাদা হয়ে গেলেন ক্রিকেটার পৃথ্বী শ ও আকৃতি

পাকিস্তান বোর্ডের সঙ্গে আইনি লড়াইয়ে জোর ধাক্কা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানের

বেআইনি নির্মাণের অভিযোগে ক্যানাল ইস্ট রোডে তিনতলা ভবনে অভিযান চালাল সিবিআই

স্কলারশিপের নামে বাংলাদেশি পড়ুয়াদের প্রতারণা পাকিস্তানের, নীরব তারেক রহমানের সরকার

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা