কক্সবাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা, গুলিতে নিহত ১

তাঁরা জানিয়েছে, এই ভয়াবহ সংঘর্ষের বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ বাংলাদেশের ভ্রমণীয় স্থান কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুষ্কৃতীদের অতর্কিতে হামলা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরি দফতর (ISPR)। তাঁরা জানিয়েছে, এই ভয়াবহ সংঘর্ষের বিষয়ে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। দুষ্কৃতীদের গোলাগুলিতে এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

এই ঘটনায় কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সইফুল ইসলাম একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘নিহতের নাম শিহাব কবির নাহিদ। তাঁর বাড়ি পার্শ্ববর্তী সমিতি পাড়া এলাকায়। নিহতের মাথার পেছনের অংশে গভীর আঘাতের চিহ্ন বর্তমান। তিনি সমিতিপাড়ার নাসির উদ্দিনের ছেলে ছিলেন, পেশায় একজন ব্যবসায়ী ছিলেন। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’ হামলার ঘটনাটি ঘটেছে, সোমবার দুপুরে কক্সবাজারে সমিতি পাড়া এলাকায়। তবে ঠিক কখন হামলা হয়েছিল তা এখনও কেউ বলতে পারছেন না।

এ বিষয়ে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ জানিয়েছেন, “বিমান বাহিনী ঘাঁটির কাছে সংঘর্ষের ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের সকলকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।” ঘটনার বিবরণ দিতে গিয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর একটি সংক্ষিপ্ত বার্তায় বলেছে, “বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুষ্কৃতী বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এই ঘটনায় আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবককে ‘মৃত অবস্থায়’ উদ্ধার করা হয়েছে।” এদিকে স্থানীয়রা বলছেন, বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে দুষ্কৃতীরা হামলা চালিয়েছে।

সূত্রমতে, ৩০ বছর বয়সী স্থানীয় ব্যবসায়ী শিহাব কবিরকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল এই এলাকায় জমি সংক্রান্ত বিরোধ শুরু হওয়ার কয়েক ঘন্টা পরেই বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ শুরু হয়। তবে স্থানীয়রা পাথর ছুঁড়ে মারলে সংঘর্ষ সহিংস হয়ে ওঠে, যার ফলে উভয় পক্ষই আহত হয়। তবে কর্তৃপক্ষ সঠিক সংখ্যা নির্দিষ্ট করেনি।এদিকে, কর্মকর্তারা জানিয়েছেন যে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন, সংঘর্ষের কারণ কী তা নির্ধারণের জন্য তদন্ত করা হবে, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি মূল্যায়ন এবং আরও উত্তেজনা রোধে কর্তৃপক্ষ কাজ করছে বলে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত