বাংলাদেশে হিন্দু পরিবারের তিনজনকে গলা কেটে খুন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সিরাজগঞ্জ জেলার তাড়াইশে একটি হিন্দু পরিবারের তিন সদস্যকেই নৃশংসভাবে খুন করেছে অজ্ঞাতপরিচয়ধারী দুষ্কৃতীরা। খুনীদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই নৃশংস খুনের পিছনে শাসকদল আওয়ামী লীগের মদতপুষ্ঠ মৌলবাদীরা  রয়েছে। নিহত তিনজন হলেন বিকাশ সরকার, তাঁর স্ত্রী স্বর্ণা রানি সরকার এবং তাঁর একমাত্র মেয়ে পারমিতা সরকার। ওই নৃশংস হত্যাকাণ্ডের পরেই এলাকার হিন্দু সম্প্রদায় আতঙ্কে দিন গুজরান করছেন।

পুলিশ জানিয়েছে, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বারোয়ারি বটতলায় নিজেদের পৈত্রিক ভবনের তিন তলায় স্ত্রী ও মেয়েকে নিয়ে বাস করতেন বিকাশ সরকার। স্থানীয়দের কাছে সরকার পরিবার বর্ধিষ্ণু হিসাবেই পরিচিত। তাড়াশ বাজারে এক সময়ে ওষুধের দোকান ছিল বিকাশ সরকারের। ওষুধের দোকান বন্ধ করে দিয়ে চাষাবাদ নিয়েই ব্যস্ত ছিলেন। স্থানীয় একটি মন্দিরেরও কর্মকর্তার দায়িত্ব পালন করে চলছিলেন। গত শনিবার স্থানীয় একটি মন্দির কমিটির সভায় যোগ দিয়েছিলেন। ওই সভার মাঝপথেই তাঁর কাছে একটি ফোন আসে। ওই ফোন পেয়ে সভা ছেড়ে চলে যান। তার পর থেকেই খোঁজ মিলছিল না তাঁর। বাড়ির দরজায় বাইরে থেকে তালা ঝোলানো ছিল।

আত্মীয়স্বজনকে ফোন করেও বিকাশের হদিশ না মেলায় সোমবার রাতে পুলিশে খবর দেন তাঁর দাদা প্রকাশ সরকার। পুলিশ বাড়ির দরজা ভেঙে ভিতর থেকে বিকাশ, তাঁর স্ত্রী ও মেয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুনিরা প্রথমে ঘরে ঢুকে তিনজনকে খুন করে বেরিয়ে যাওয়ার সময়ে বাইরে থেকে তালা লাগিয়ে দিয়ে গিয়েছে। নির্বিরোধী ও শান্ত স্বভাবের মানুষ হিসাবে পরিচিত বিকাশের খুনের পরেই আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁর আত্মীয়স্বজনরা।

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা

রাজ্যবাসীর ‘দুয়ারে-দুয়ারে’ যাবেন বিজেপির মন্ত্রী-সাংসদরা, শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি