আইনজীবী হত্যার দায়ে ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর বিচার শুরু

Share:

আন্তর্জাতিক ডেস্ক : আইনজীবী হত্যার মামলায় ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর বিচার শুরু হয়েছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাঁকে আদালতে নিয়ে আসা হয়েছিল। ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভু সহ মোট ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরু করার আদেশ দিয়েছে আদালত। সোমবার চট্টগ্রামের আদালতের বিচারক বিচার শুরুর আদেশ দিয়েছে।

জানা গিয়েছে, ধার্য করা দিন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় চিন্ময় প্রভু সহ ৩৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই শুনানিতে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য আগাম ব্যবস্থা নেওয়া হয়েছে। চট্টগ্রাম আদালত ঘিরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আদালতের মূল দরজার কাছে তল্লাশি চালানো হচ্ছে। যাঁরাই আদালতে প্রবেশ করবে, তাঁদের সকলকে তল্লাশি করে ঢোকানো হচ্ছে। আদালত চত্বরে ঢোকার ক্ষেত্রেও কড়া নজরদারি রয়েছে। এরফলে আদালত চত্বরের আশেপাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। 

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সকাল পৌনে ১০টার দিকে চিন্ময়সহ এই মামলার ২৩ আসামিকে চট্টগ্রাম কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছে। এই মামলায় আরও ১৬ জন পলাতক। এই মামলা থেকে চিন্ময় প্রভুকে অব্যাহতি দেওয়ার জন্য আবেদন করেছিলেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। কিন্তু তাতে আপত্তি জানায় চিন্ময় প্রভুর বিপক্ষ আইনজীবী। দুই পক্ষের শুনানি শেষে আদালত ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আসা অভিযোগ পড়ে শোনান বিচারক। চিন্ময় দাস বলেছেন, তিনি নির্দোষ। এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। মামলায় দেওয়া অভিযোগ ভুল। বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে শুনেই খুশি আইনজীবী সাইফুল ইসলামের বাবা। দ্রুত বিচার শেষ হোক সেটাি চাইছেন তিনি। 

সংসদ চত্বরে চাঁদা চুরির নাটক! বড় বিপাকে পড়লেন রাহুলরা

পাঁচ ফুট লম্বা কুমিরকে কাঁধে ঝুলিয়ে থানায় হাজির কৃষক, কাণ্ড দেখে চোখ ছানাবড়া পুলিশের

চিকিৎসকদের গাফিলতির জেরে গর্ভাবস্থায় শিশুর মৃত্যুর অভিযোগ, উত্তেজনা কৃষ্ণনগর জেলা হাসপাতালে

সীমান্ত পেরিয়ে মরক্কো থেকে সেউতায় ঢুকতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৬৭ জন

মঞ্চকে বিদায় জানিয়ে চিরঘুমের দেশে যাত্রাশিল্পী অসীম কুমার

ল্যান্ড বিস্ফোরণে হারিয়েছিলেন পা, কমনওয়েলথে সোনা জিতে ইতিহাস গড়লেন সোমান

বহুতলে নির্মাণ কাজের উপর স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করল নবান্ন

‘খেলা আর রাজনীতিকে আলাদা রাখতে হবে,’ বার্তা শমীকের

রবিবার মেট্রোর সময়সূচিতে বড় পরিবর্তন, কোন-কোন লাইনে মিলবে বিশেষ পরিষেবা?

মাথার দাম ৫০ লাখ ডলার, জঙ্গিনেতা মেজর জিয়ার শাস্তি প্রত্যাহার করছে তারেক রহমান সরকার?

নিজের হাতে রান্নার পর ইসকনে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিল খেলেন শুভেন্দু

শুভেন্দুকে টার্গেট, যন্তর মন্তরে নাশকতার ছক! হামিমকে নিয়ে STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

কমনওয়েলথে ৫৪ কেজি বিভাগে সোনা জিতলেন বক্সার প্রীতি পাওয়ার

বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছাড়লেন এই ক্রিকেটার, কার হাতে তুলে দিলেন দায়িত্ব?