ইসলামি জঙ্গি হাদির খুনির দুই সহযোগী মেঘালয়ে আটক, দাবি ঢাকা পুলিশের

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  ছাত্র আন্দোলনের নেতা ওসমান হাদির খুন নিয়ে উত্তাল হয়েছে বাংলাদেশ। সেই ইসলামি জঙ্গি হাদির খুনির দুই সহযোগীকে ভারতে আটক করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানিয়েছেন ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় হামলাকারীর দুই সহযোগীকে মেঘালয় থেকে আটক হয়েছে।

রবিবার  (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর মিন্টো রোডে সংবাদ সম্মেলনে এস এন মো. নজরুল ইসলাম  জানান খুনের ঘটনা পূর্ব-পরিকল্পিত। মূল সন্দেহভাজন ফয়সাল করিম ওরফে দাউদ খান বাংলাদেশে নেই। তাঁর অভিযোগ  ফয়সাল করিম   ভারতের মেঘালয়ে পালিয়ে  গিয়েছেন। হাদিকে খুনের জন্য ফয়সালকে সাহায্য করার অভিযোগে পুত্তি এবং স্বামী নামের তার দুই সহযোগীকে মেঘালয় থেকে আটক হয়েছে। তিনি খুনের ঘটনা নিয়ে বিস্তারিত তথ্য দিয়ে জানিয়েছেন, ঘটনায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ৬ ছয় জন  জবানবন্দি দিয়েছেন।

আরও পড়ুন: হাদির খুনের মাস্টারমাইন্ড ইউনূসের বিশেষ সহকারী খোদা বকশের ইস্তফা

ডিএমপি আরও জানয়েছেন এই মামালায় দ্রুত চার্জশিট  পেশ করা হবে। আগামী ৭–১০ দিনের মধ্যে চার্জশিট  দেওয়া হবে এবং ৭ জানুয়ারির মধ্যে তা চূড়ান্ত করা হবে। হাদি খুনের তদন্তে নেমে পুলিশ দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, মোটরসাইকেল, ভুয়া নম্বর প্লেট এবং ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের বিপরীতে ২১৮ কোটি টাকার চেক উদ্ধার করেছে। তবে খুনের উদ্দেশ্যে এখনও জানা যায়নি বলেই জানিয়েছে পুলিশ।  নজরুল ইসলাম  জানিয়েছেন মূল অভিযুক্ত এখনও  পলাতক।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর পল্টন থানার বক্স কালভার্ট রোডে দুপুর আনুমানিক ২টা ২০ মিনিটে হামলার শিকার হন শরিফ ওসমান হাদি।  দুপুর ১২টা ৫০ মিনিটে হাদিকে বহন করা অটোরিকশা মতিঝিলের জামিয়া দারুল উলুম মসজিদের সামনে পৌঁছয়। সেখানে জুমার নামাজ আদায় করেন হাদি। নামাজ শেষে দুপুর ২টা ১৬ মিনিটে তিনি সেখান থেকে রওনা হলে ফয়সাল ও তার সহযোগীরা অনুসরণ করতে থাকে। মতিঝিল হয়ে পল্টনের বক্স কালভার্ট সড়কে ঢোকার পর দুপুর ২টা ২৪ মিনিটে খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয়। হামলার ১২ ঘন্টার মধ্যে গভীর রাতে ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ফয়সাল ও তার এক সহযোগী ভারতে পালিয়ে যায় বলে অভিযোগ ওঠে।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর পোস্ট, সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর

তুরস্কের ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঝলসে মৃত ১৬, আহত একাধিক

রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি