আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতীয় ভেবে ঢাকায় গণপিটুনি ইরানের দুই নাগরিককে, উদ্বিগ্ন বিদেশি দূতাবাসের আধিকারিকরা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় বাংলাদেশ যে ‘মবের মুল্লুকে’ পরিণত হয়েছে, ফের তার প্রমাণ মিলল। এবার খোদ রাজধানী ঢাকায় স্থানীয় বাসিন্দাদের হাতে গণপিটুনির শিকার হলেন দুই ইরানি নাগরিক। খবর পেয়ে পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে ওই দুই ইরানিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বেড়াতে এসে ইরানের দুই নাগরিকের গণপিটুনির শিকার হওয়ার ঘটনায় উদ্বিগ্ন বিদেশি দূতাবাসের আধিকারিকরা। সূত্রের খবর, একাধিক দেশই জঙ্গিদের স্বর্গরাজ্যে পরিণত হওয়া বাংলাদেশে আপাতত নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে। দুই ইরানি নাগরিককে গণপিটুনির ঘটনা বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি যথেষ্টই কলঙ্কিত করেছে বলে মনে করছেন কূটনীতিবিদরা।

ঢাকার ভাটরা থানার ওসি মাজহারুল ইসলাম জানিয়েছেন, ‘বাংলাদেশে ঘুরতে এসেছিলেন দুই ইরানি নাগরিক মোহাম্মদ আহমদ (৭৪) ও তার নাতি মোহাম্মদ মেহেদী (১৮)। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় এক বাসিন্দার গাড়িতে চেপে মুদ্রা ভাঙাতে বসুন্ধরার একটি বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রে হাজির হন। পুস্ত ভাষায় কথা বলেন তারা। দুজনকে ভারতীয় ভেবে ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা। এর পরেই ‘মার-মার’ শব্দে দুই ইরানিকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে দুই ইরানির সঙ্গে থাকা স্থানীয় বাসিন্দা গাড়ি নিয়ে চম্পট দেন। পরে ৯৯৯ নম্বরে কল করে স্থানীয় এক বাসিন্দাই দুই ইরানিকে গণপ্রহারের কথা জানান। ওই ফোন পেয়েই ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করে পুলিশ।

যে বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্রে মুদ্রা ভাঙাতে গিয়ে দুই ইরানি নাগরিক গণপিটুনির শিকার হয়েছেন, তার মালিক ঘটনার পরেই বেপাত্তা হয়ে গিয়েছেন। তবে স্থানীয দোকানদাররা জানিয়েছেন, দুই ইরানি নাগরিক অন্য ভাষায় কথা বলায় অনেকে ভেবেছিলেন তারা ভারত থেকে এসেছেন এবং হিন্দি ভাষায় কথা বলছেন। শেখ হাসিনা জমানা বদলের পরেই ভারতীয়দের নিয়ে একরাশ ঘৃণা জমেছে এদেশের মানুষের একাংশের মনে। বিশেষ করে কট্টর ইসলামপন্থীদের। তারাই গণপিটুনিতে নেতৃত্ব দিয়েছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

পাকিস্তান জুজু! বাংলাদেশকে আরও ৫ হাজার টন ডিজেল পাঠাল মোদি সরকার

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ