এই মুহূর্তে

‘নিরাপদ নয়’, বাংলাদেশে ঘোরা নিয়ে নাগরিকদের সতর্ক করল ঢাকার মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানি এজেন্ট মোল্লা মুহাম্মদ ইউনূসের জমানায় তলানিতে গিয়ে পৌঁছেছে বাংলাদেশের আইনশৃঙ্খলা। নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছে জঙ্গি ও দুষ্কৃতীরা। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে থাকা দেশের নাগরিকদের সতর্ক করল ঢাকাস্থ মার্কিন দূতাবাস।  সোমবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতি জারি করে নব্য তালিবান রাষ্ট্র বাংলাদেশে ভ্রমণ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যারা জরুরি কাজে বাংলাদেশে আসবেন তাঁদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনার পতনের পরেই বাংলাদেশের শাসনক্ষমতায় আসীন হয়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট মোল্লা মুহাম্মদ ইউনূস। তার জমানায় বাংলাদেশে জঙ্গি-সন্ত্রাসীদের বাড়বাড়ন্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ভারতে নাশকতা চালাতে নতুন করে ৬০টি জঙ্গি প্রশিক্ষণ শিবির গড়ে তুলেছে পাকিস্তানের দুই কুখ্যাত সন্ত্রাসী সংগটন জয়েশ-ই-মহম্মদ ও লস্কর-ই-তৈয়বা। প্রকাশ্যেই দাপিয়ে বেড়াচ্ছে কুখ্যাত অপরাধীরা। প্রকাশ্য দিবালোকে চলছে খুন-ডাকাতি-রাহাজানি। আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। ওই নির্বাচন ঘিরে পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। তাই নাগরিকদের সতর্ক করে দিয়ে তড়িঘড়ি এক ভ্রমণ সতর্কবার্তা জারি করেছে।

ওই সতর্কবার্তায় বলা হয়েছে, ‘বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চূড়ান্ত অবনতি ঘটতে পারে। যে কোনও বিক্ষোভও আচমকা সহিংসতার আকার নিতে পারে। এই কারণে বড় ধরনের জনসমাবেশ ও বিক্ষোভ এড়িয়ে চলা এবং সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে। বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের আশপাশের পরিস্থিতির প্রতি সচেতন থাকার পাশাপাশি স্থানীয় সংবাদমাধ্যমের প্রতি বিশেষ নজর রাখতে এবং যে কোনও ধরনের ভিড় থেকে দূরে থাকতে হবে।’ কোনও বিপদে পড়লে ত‍ৎক্ষণা‍ৎ মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শেখ হাসিনার খাসতালুকে সরস্বতী প্রতিমার ঘাড় মটকে ঝুলিয়ে দিল ইসলামী জঙ্গিরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ছিল বেশ্যাখানা, জামায়াতের নেতার মন্তব্যে উত্তাল বাংলাদেশ

হিন্দু নিধন যজ্ঞের হোতাদের জামাই আপ্যায়ন ঢাকার ভারতীয় দূতের, ক্ষোভে ফুঁসছেন মুক্তিযোদ্ধারা

জেলের গেটে প্রথমবার মৃত ছেলেকে কোলে নিয়ে স্ত্রীর মরদেহ ছুঁয়ে কাঁদলেন হাসিনার দলের ছাত্র নেতা

বাংলাদেশের নরসিংদীতে ফের হিন্দু যুবককে পুড়িয়ে খুন

বাংলাদেশে কোনও হিন্দু সাংসদ হতে পারবেন না, ফরমান মুসলিম নেতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ