নয়া মন্ত্রীদের আপ্যায়নে থাকছে শিক কাবাব, ভেটকি ফিস ফিঙ্গার…..

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশে হবে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ফের আরও একবার শপথ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। এদিন নতুন মন্ত্রীদের এই আপ্যায়ন অনুষ্ঠানে রাখা হয়েছে হরেক রকমের খাবার। থাকছে শিক কাবাব, ভেটকি মাছের ফিস ফিঙ্গার থেকে শুরু করে হরেক রকমের মিষ্টি।

বঙ্গ ভবনের তরফে যে খাবারের তালিকা পাঠানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে, মাংস ও সবজি জাতীয় খাবারের ওপরই বেশি প্রধান্য দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন ফলের তালিকাও দেওয়া হয়েছে। খাবারের তালিকায় রয়েছে মটন শিক কাবাব, ভেটকি মাছের ফিস ফিঙ্গার, চিকেন শাশলিক। পাশাপাশি বয়েল্ড ভেসিটেবেলর পাশাপাশি দেওয়া হবে মাশরুম, পনির সামুচা। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন জানিয়েছেন, শপথগ্রহণ অনুষ্ঠানে মিষ্টিমুখ করানোরও ব্যবস্থা থাকছে। পাটিসাপটার সঙ্গে মিষ্টি-বাকলাভা পরিবেশনেরও ব্যবস্থা থাকছে। মিষ্টিমুখের পাশাপাশি চা-কপি পরিবেশনেরও ব্যবস্থা থাকছে। বলা যেতেই পারে, শপথগ্রহণ অনুষ্ঠানের খাবারের তালিকায় বরাবরের মতোই থাকছে বৈচিত্র্য।

এদিন বঙ্গ ভবনের দরবার হলে সন্ধ্যা ৭টায় যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে, সেখানে এক হাজারেরও বেশি অতিথি আমন্ত্রিত হয়েছে। নতুন মন্ত্রিসভায় শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছেন ৩৬ জন। পূর্ণ মন্ত্রী ছাড়া প্রতিমন্ত্রীরাও এদিন শপথ নেবেন।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান