মৃত্যুর কাছে হার মানলেন প্রবীণ বামপন্থী নেতা পঙ্কজ ভট্টাচার্য

রবিবার গভীর রাতে রাজধানীর এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ফেরানোর লড়াইয়ে জয়ী হলেও জীবন-মৃত্যুর যুদ্ধে শেষ পর্যন্ত হার মানতে হলো প্রবীণ বামপন্থী নেতা তথা ন্যাশনাল আওয়ামী পার্টির (ঐক্য) সভাপতি পঙ্কজ ভট্টাচার্য। রবিবার গভীর রাতে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি দিয়েছেন দেশের অন্যতম বামপন্থী সংগঠক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৩ বছর। প্রয়াত পঙ্কজ ভট্টাচার্যের প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

১৯৩৯ সালের ৬ অগস্ট চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় জন্মগ্রহণ করেন পঙ্কজ ভট্টাচার্য। বামপন্থী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত থাকার অপরাধে ১৯৫৯ সালে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে বহিষ্কৃত হন তিনি। পরে ঢাকায় এসে ভর্তি হন। ১৯৬২ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সহ সভাপতি ওপরে কার্যকরী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৬ সালে ‘স্বাধীন বাংলা ষড়যন্ত্র মামলায়’ জড়িত থাকার অপরাধে জেলে যেতে হয় তাঁকে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। গেরিলা বাহিনী গঠন করে দেশ স্বাধীনের যুদ্ধে ঝাঁপান। স্বাধীনতার পরে দীর্ঘদিন ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

সম্প্রতি অসুস্থ হয়ে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি হন পঙ্কজ ভট্টাচার্য। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে মহাপ্রস্থানের পথে পাড়ি দিয়েছেন। প্রয়াত নেতার পারিবারিক সূত্রে জানানো হয়েছে, সর্বস্তরের মানুষ যাতে প্রয়াত বামপন্থী নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে পারেন তার জন্য আগামিকাল মঙ্গলবার তাঁর দেহ শহিদ মিনার চত্বরে শায়িত রাখা হবে। পরে পোস্তগোলা মহাশ্মসানে শেষকৃত্য সম্পন্ন হবে।  

‘অন্য কাউকে ভালোবাসি’, বলাতেই বাগদানের আগের রাতে মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ দুষ্কৃতীদের! চাঞ্চল্য চাকদহে

সপ্তাহের শেষে একাধিক ট্রেন বাতিল দক্ষিণ পূর্ব রেলে, দেখে নিন তালিকা

গুজরাতে নাশকতার ছক? ভদোদরা থেকে অস্ত্র সহ গ্রেফতার জইশ জঙ্গি

সিদ্ধার্থের সঙ্গে আইনি বিয়ে সারলেন মিমি, কেমন ছিল বিশেষ দিনের আয়োজন?

শচিনের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস যশস্বী জয়সওয়ালের

অন্ডালে কান্স্যার হাসপাতালের শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

বক্স অফিসে দারুণ সাফল্য লাভ ‘রামায়ণ’ -এর, ২২ দিনে মোট আয় কত?

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জাঁকিয়ে শীত আসছে কবে? জানুন

বাংলাদেশে ফেরার আগেই শেখ হাসিনার প্রাক্তন উপ-প্রেস সচিব-সহ গ্রেফতার ৩

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি