পাঁচ পুরসভায় শুরু ভোটগ্রহণ, নজরে নারায়ণগঞ্জ

ভোট চলছে ইভিএমে

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাঁচ পুরসভায় রবিবার সকালে শুরু হল ভোটগ্রহণ। ভোট চলছে চট্টগ্রামের বাঁশখালী, নোয়াখালীর নোয়াখালী, যশোরের ঝিকরগাছা, নাটোরের নাটোর ও বাগাতিপাড়া পুরসভা। মোট প্রার্থী ২৬। এদের মধ্যে দলীয় প্রার্থীর সংখ্যা ১০। ১৬জন নির্দল। ভোট গ্রহণ শুরু হয় সকাল আটটা থেকে। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। প্রতিটি কেন্দ্রে রয়েছে নিরাপত্তাবাহিনী। করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ আর প্রকাশ্যে সভা সমাবেশ গন-জমায়েতের উপর নিষেধাজ্ঞার প্রেক্ষাপটেই চলছে এই ভোটাভুটি।সকালের দিকে বুথে তেমন ভোটার চোখে না পড়লেও, বেলা যত গডিয়েছে প্রতিটি বুথে ভোটারদের লাইন তত দীর্ঘ হয়েছে। পুরুষদের পাশাপাশি বহু মহিলাকে লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গিয়েছে। ভোট চলছে ইভিএমে। ভোটকেন্দ্রর পাশে থাকা সব দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। যান চলাচল নিয়ন্ত্রণে। ভোটের হার এখনও পর্যন্ত বেশ ভালো। এখনও পর্যন্ত কোনও কেন্দ্র থেকে ইভিএম খারাপ হওয়ার খবর নেই। ভোট চলবে বিকেল চারটে পর্যন্ত।
তবে এদিনের ভোটে নজর কেড়েছে নারায়ণগঞ্জ। মেয়র পদে লড়ছেন টানা দুবার মেয়রের দায়িত্বে থাকা আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী। প্রতিদ্বন্দ্বী নির্দল প্রার্থী তৈমূর আলম খন্দকার।নারায়ণগঞ্জে ভোট মানেই উত্তেজনা। একে অপরের প্রতি অভিযোগ পাল্টা অভিযোগ নির্বাচনে সবসময় থাকলেও, নারায়ণগঞ্জে নির্বাচনে বিতর্কের মাত্রা যেন ভিন্ন। প্রচারণার শুরু থেকে সেটি দেখা গেছে।এই খবর লেখা পর্যন্ত কোনও প্রান্ত থেকেই কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী