‘উত্তর-পূর্ব ভারতকে টুকরো-টুকরো করব’, ঢাকায়  রাজাকার পড়ুয়াদের মিছিল থেকে হুঙ্কার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে বিপন্ন হিন্দুদের রক্ষাকর্তা চিন্ময় প্রভুর জামিন শুনানির আগেই হিন্দু নিধন যজ্ঞের সমর্থনে সোমবার (২ ডিসেম্বর) রাতে ঢাকায় মিছিল করল ‘রাজাকার’ পড়ুয়ারা। আর ওই মিছিল থেকে রাখঢাক না রেখেই হুঙ্কার ছাড়া হল- উত্তর-পূর্ব ভারতকে টুকরো-টুকরো করব। এমনকী ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণারও ডাক দেওয়া হয়।  শ্লোগান দেওয়া হয়, ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’। মিছিলে অংশগ্রহণকারী পড়ুয়ারা ভারতের জাতীয় পতাকাও আগুনে পুড়িয়ে দেয়। সবচেয়ে লক্ষ্যণীয় হল, ভারতের জাতীয পতাকা পোড়ানোর সময়ে নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল ঢাকা মহানগর পুলিশের সদস্যরা।

বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পোরা হয়েছে চট্টগ্রাম পুণ্ডরীক আশ্রমের প্রধান তথা ইসকন সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। আর ওই গ্রেফতারি নিয়ে গত কয়েকদিন ধরে ঢাকার সঙ্গে দিল্লির রাজনৈতিক সঙ্ঘাত তুঙ্গে উঠেছে। বাংলাদেশে হিন্দু নিধন যজ্ঞের বিরুদ্ধে ওপারে প্রতিবাদ-আন্দোলন তুঙ্গে উঠেছে। সোমবারই আগরতলায় জঙ্গিমূলক কাজকর্মে ইন্ধন জোগানোয় অভিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশন অফিসে চড়াও হয় ক্ষুব্ধ জনতা। বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলা হয়। ওই ঘটনার প্রতিবাদে বাংলাদেশিদের সরব হওয়ার আর্জি জানায় মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার।

সেই ডাকে সাড়া দিয়ে রাতেই রাজপথে নামে বিভিন্ন জঙ্গি সংগঠনের ছাত্ররা। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসাবে পরিচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে জমায়েত করা হয়। তার পরে মিছিল বের করা হয়। মিছিলে শ্লোগান দেওয়া হয়, ‘গোলামী না আজাদি, আজাদি আজাদি’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’, ‘হাইকমিশনে/আগরতলায় হামলা কেন, দিল্লি তুই জবাব দে’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘আমরা কী চাই, আজাদি আজাদি’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’। মিছিল শেষে এক সভায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি তথা নব্য রাজাকার বাহিনীর শীর্ষ নেতা বিন ইয়ামিন মোল্লা হুঙ্কার ছেড়ে বলেন, ‘বাংলাদেশের মানুষ যদি না খেয়েও মারা যায়, তবু দেশকে বিক্রি করব না। ভারত বাংলাদেশে নিয়ে খেললে আমরা সেভেন সিস্টার নিয়ে খেলব। আমাদেরকে ঐক্যবদ্ধ হামলায় সেভেন সিস্টার চূর্ণবিচূর্ণ হয়ে যাবে।’

 

৪০০ ভরি সোনায় সাজতেন দেবী, নদিয়ার যমশেরপুরে বাগচী বাড়ির পুজোর জৌলুস আজ অতীত

এক দেবী, নয় রূপ, নবরাত্রিতে কেন ভিন্নরূপে হয় মায়ের আরাধনা ?

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর