বাংলাদেশজুড়ে তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা ছুঁল ৪১ ডিগ্রি সেলসিয়াস

বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ বাংলাদেশের চুয়াডাঙ্গায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: তাপপ্রবাহে পুড়ছে বাংলাদেশ (Bangladesh)। সে দেশে মরসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হল ৪১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ বাংলাদেশের চুয়াডাঙ্গায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়।

অতিরিক্ত গরমে হাঁসফাঁস অবস্থা সাধারণ মানুষের। তাপপ্রবাহের জেরে ব্যাহত জনজীবন। প্রবল রোদে প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোচ্ছেন না। সেই আবহে চুয়াডাঙ্গায় ৪১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হওয়ায় আপাতত গরম কমার লক্ষ্মণ নেই বলে মনে করছেন আবহবিদরা। চুয়াডাঙ্গা আবহাওয়া দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ‘টানা ১২ দিন ধরে চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে। আজও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের এটি সর্বোচ্চ তামপাত্রার রেকর্ড। আগামী আরও কয়েকদিন এমন পরিস্থিতি বিরাজ করতে পারে। একইসঙ্গে তাপমাত্রা আরও বাড়তে পারে।’

প্রসঙ্গত এর আগে গত ২ এপ্রিল বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় চুয়াডাঙ্গায়। প্রতিদিনই তাপমাত্রা বাড়ছে। তবে এ সময়ে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম রয়েছে। আজ বাতাসের আর্দ্রতার পরিমাণ ১৫ শতাংশ। বুধবার বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস।  বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বাংলাদেশের তেঁতুলিয়ায় ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

মাঝ আকাশে বিমানের এমারজেন্সি দরজা খুলে ঝাঁপ দেওয়ার চেষ্টা যাত্রীর, তারপর…

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই

আচমকা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার