মুখে মারিতং জগ‍ৎ! ‘দুশমন’ ভারত থেকে ১.৮০ লাখ মেট্রিক টন ডিজেল কিনছে ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুখেই বয়কট। তর্জন-গর্জন সার। বাংলাদেশকে সচল রাখতে ও আঁধার দূর করতে ফের ‘দুশমন’ দেশ ভারতের শরণাপন্ন পাকিস্তান প্রেমী মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। চলতি বছরে ভারত থেকে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল কিনছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের সরকারি তেল সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে ওই জ্বালানি কেনা হবে।

শেখ হাসিনা জমানার অবসানের পরেই বাংলাদেশিদের কাছে এক নম্বর দুশমনন দেশ হয়ে দাঁড়িয়েছে ভারত। জামায়াতে ইসলামি-বিএনপি-সহ পাকিস্তানপ্রেমী দলগুলি ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছে। বাংলাদেশে কর্মরত ভারতীয়দের চাকরি য়েকে বরখাস্ত করার দাবি তুলেছে ইসলামি জঙ্গি সংগঠনগুলি। সম্প্রতি আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে। ওই অপমানের বদলা নিতে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করেছে তদারকি সরকার। এমনকি টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশি ক্রিকেট টিমকে না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরে কোন মুখে দুশমন দেশ ভারত থেকে ডিজেল আমদানি করা হচ্ছে তা জানতে চাওয়া হলে জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, ‘নুমালীগড় থেকে ডিজেল আনার চুক্তি ১৫ বছরের। এই চুক্তি আমরা করিনি, এই চুক্তি অনেক আগের। সেই চুক্তির অধীনে আনা হচ্ছে।’

সূত্রের খবর, চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেডের কাছ থেকে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল (০.০০৫% ‘সালফার’) কেনার সিদ্ধান্য নেওয়া হয়েছে। ওই ডিজেল কিনতে বাংলাদেশি টাকায় ব্যয় হবে ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর