৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

Share:

 

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ সাড়ে চার দশক পালিয়ে বেড়াচ্ছিলেন। তবে শেষ রক্ষা হল না। প্রাক্তন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডে জড়িত তথা ফাঁসির সাজা পাওয়া আসামি প্রাক্তন সেনা কর্তা অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। ইতিমধ্যেই পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেনাবাহিনীর কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে।

৪৫ বছর আগে ১৯৮১ সালের ২৯ মে এক সরকারি সফরে চট্টগ্রামে যান ত‍ৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরের দিন ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে গভীর রাতে হামলা চালায় একদল সেনা আধিকারিক। ব্রাশ ফায়ারে ঝাঁঝরা করে দেওয়া হয় রাষ্ট্রপতিকে। পরে জিয়ার মরদেহ চট্টগ্রামের রাউজানের গভীর জঙ্গলে কবর দেওয়া হয়। তিনদিন পর তাঁর মরদেহ উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়। পরে জাতীয় সংসদ ভবন চত্বরে তাকে সমাহিত করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩ জন কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরবর্তীতে উচ্চ আদালতও সেই রায় বহাল রাখেন। পরে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর হলেও দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন মেজর মোজাফফর হোসেন। বিভিন্ন সময়ে তার অবস্থান শনাক্তের চেষ্টা করা হলেও তিনি গ্রেফতারি এড়াতে সক্ষম হন। কয়েকদিন আগেই গোপন সূত্রে পলাতক মোজাফফর হোসেনের হদিশ জানতে পারেন গোয়েন্দারা। তার পর থেকেই কড়া নজরদারি রাখা হয়। জুরদারি  তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা প্রধান শফিকুল ইসলাম জানিয়েছেন, গতকাল বুধবার (১৫ জুলাই) মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে ৪৫ বছর ধরে পালিয়ে থাকা অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। জেরা শেষে সেনাবাহিনীর হাতে প্রাক্তন সেনা কর্তাকে তুলে দেওয়া হয়েছে।

 

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

‘মুড ফুচকার মতো হলেও মন চায় রসগোল্লা’, ‘মন্দারমণি’ থেকে বার্তা সানি লিওনির

স্কুল বাস থেকে নামতে গিয়েই অঘটন, চালকের গাফিলতিতে মর্মান্তিক মৃত্যু ৭ বছরের শিশুর

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড