ঘাটালে হ্যাটট্রিক, হিরণকে পেছনে ফেলে বিপুল ভোটে জয়ী হওয়ার পথে দেব

এবার লোকসভা নির্বাচনের ষষ্ঠদফায় ভোট হয়েছে ঘাটালে (Ghatal)। আর ভোট প্রচারের শুরু থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন অভিনেতা। ঘাটালের মানুষের ঘরের ছেলে তিনি। তাই জয় নিয়ে চূড়ান্ত বিশ্বাসী ছিলেন দেব।

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপারস্টার, আবার দাপুটে রাজনৈতিক ব্যক্তিত্ব। ভোটের আগেই দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন তিনি, তিনিই জিতবেন। এবং তাঁর দলই বিপুল ভোটে জয়যুক্ত হবে। সেটাই হতে চলেছে। আজ ৪ জুন। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। গোটা দেশের পাখির চোখ, দেশের মসনদে কে বসবে এবার তাই দেখার পালা! তবে দেশের অন্যান্য কেন্দ্রের তুলনায় পশ্চিমবঙ্গের উপর চোখ সবার। কেননা বাংলার দখলে মা মাটি মানুষ। ইতিমধ্যেই বাংলায় ৪২ টি আসনের মধ্যে ৩১ টা তৃণমূলের দখলে।

যার মধ্যে তারকা প্রার্থী দেব, নবাগতা রচনা বন্দোপাধ্যায় বিপুল ভোটে এগিয়ে আছেন। আর গো হারার মুখে লকেট চট্টোপাধ্যায়, হিরন্ময় চট্টোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেন্দ্র থেকে দুবারের জয়ী সাংসদ তথা তারকা প্রার্থী দেবকেই আবারও তৃণমূলের ভাগ্য নির্ধারণের জন্যে বেছে নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর যে, চিন্তাভাবনা ভুল তা আরও একবার প্রমাণ হতে চলেছে। এবার লোকসভা নির্বাচনের ষষ্ঠদফায় ভোট হয়েছে ঘাটালে (Ghatal)। আর ভোট প্রচারের শুরু থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন অভিনেতা। ঘাটালের মানুষের ঘরের ছেলে তিনি। তাই জয় নিয়ে চূড়ান্ত বিশ্বাসী ছিলেন দেব। তাই হতে চলেছে। এই কেন্দ্র থেকে তৃতীয়বারের মতো ভোটে দাঁড়িয়েছিলেন তৃণমূল কংগ্রেসের(TMC) তারকা প্রার্থী দেব(Dev)। দেবের বিরুদ্ধে বিজেপির(BJP) হয়ে ঘাটাল থেকে লড়ছেন হিরণ চট্টোপাধ্যায়(Hiran Chatterjee)।

কিন্তু দেব ৫০ হাজারের বেশি ভোটে এগিয়ে গিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের ঘাটালে মোট ভোটার সংখ্যা ছিল ১৯ লাখ ৩৯ হাজার ৯৪৫ জন। ঘাটাল লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা। যথা- পাঁশকুড়া পশ্চিম, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, কেশপুর। এই কেন্দ্রের মূল দুই প্রতিপক্ষ বিজেপির হিরণ ও তৃণমূলের দেবই ছিলেন হাইলাইটেড। ঘাটালের ২ বারের সাংসদ দেব। ২০১৯ সালে বিজেপির ভারতী ঘোষকে ১ লক্ষের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছিলেন দেব। ওদিকে সদ্য রাজনীতিতে নেমেই কলিগ তথা প্রতিদ্বন্দ্বি লকেট চট্টোপাধ্যায়কে বিপুল ভোটে হারানোর পথে রভহনা বন্দোপাধ্যায়।

তামান্না খুনে গুরুগ্রাম থেকে আরও ১ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

মহাকাশে পৌঁছে গেল ফিফা বিশ্বকাপের ফুটবল, চলছে বিশেষ গবেষণা

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

জানালার বাইরে যেন চলন্ত পোস্টকার্ড! বন্দে ভারতে ঘুরে দেখুন ৫ সবচেয়ে সুন্দর ডেস্টিনেশন

ফরাসি ছোঁয়া, সমুদ্রের হাতছানি, নিরিবিলিতে সময় কাটাতে চাইলে ঘুরে আসুন পুদুচেরি

তারাতলায় বন্ধুর ফ্ল্যাট থেকে গ্রেফতার গুদামের মালিক শম্ভুনাথ বেহরা, সকালেও চলছে উদ্ধারকাজ

একতলা বাদ দিয়ে তিনতলা থেকে কাজ! তারাতলা বিপর্যয়ে ৫ সদস্যের SIT গঠন

প্রশ্নচিহ্নের মুখে রিয়েলমির ভবিষ্যৎ! সিইও মাইকেল গুও’য়ের পদত্যাগের পর বাড়ছে জল্পনা

পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ভেনিজুয়েলা, বহু মানুষের প্রাণহানির আশঙ্কা

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

স্মার্ট গ্লাসের বাজারে বড় চমক! ১২ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল ‘AI Meta Glass’

প্রতিদিন অসহায়দের মুখে তুলে দেন খাবার-পানীয় জল, চেনেন নাকি ‘মটকা ম্যান’কে?

মাইগ্রেন বা মানসিক চাপ ভেবে এড়িয়ে যাচ্ছেন? মাথাব্যাথা হতে পারে ব্রেন টিউমারের লক্ষণ