ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালি আর মাছের সম্পর্ক চিরকালীন। রোজকার চেনা ঝোল বা ঝাল বাদ দিয়ে আজ দুপুরের মেন্যুতে নিয়ে আসুন এক্কেবারে খাঁটি গ্রামীণ স্বাদ। কলাপাতা আর কাঁচা মশলার যুগলবন্দিতে তৈরি ঐতিহ্যবাহী পুঁটি মাছের কেবাং’। খুবই কম তেল-মশলায়, নিচু আঁচে কলাপাতার ভাপে তৈরি এই পদটির সুবাসেই অর্ধেক ভুরিভোজ হয়ে যায়।

উপকরণ

৪০০ গ্রাম পুঁটি মাছ, ২ টেবিল চামচ পেঁয়াজকুচি, ১ টেবিল চামচ কাঁচালঙ্কা বাটা, ১ চা-চামচ কাঁচা হলুদবাটা, ২ টেবিল চামচ টমেটোকুচি, ২ টেবিল চামচ ধনেপাতাকুচি, ১টি কলাপাতা ও স্বাদমতো নুন।

পদ্ধতি

প্রথমে পুঁটি মাছগুলো খুব ভাল করে কেটে, ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিন। একটি পাত্রে জল ঝরানো মাছগুলোর সঙ্গে পেঁয়াজকুচি, কাঁচালঙ্কা, কাঁচা হলুদবাটা, টমেটোকুচি, ধনেপাতাকুচি এবং স্বাদমতো নুন দিয়ে ভাল করে মেখে নিন। এবার পরিষ্কার করে রাখা কলাপাতাটির ওপর মশলা মাখানো মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিন। একটি প্যানে কলাপাতায় মোড়ানো মাছের প্যাকেটটি বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। গ্যাসের আঁচ একদম মৃদু বা হালকা রাখুন। এভাবে ধিমে আঁচে ১৫ থেকে ২০ মিনিট রান্না করুন। মাছ পুরোপুরি সেদ্ধ হয়ে সুবাস ছড়ালে গ্যাস থেকে নামিয়ে নিন। গরম কলাপাতা খুলে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে পরিবেশন করুন  পুঁটি মাছের কেবাং!

 

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়াদিল্লির

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর