৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শাওমির সাব-ব্র্যান্ড Redmi তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন Redmi K100 সিরিজ  লঞ্চ করতে চলেছে। যদিও এখনও পর্যন্ত সংস্থার তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে ফাঁস হওয়া তথ্য থেকে জানা গিয়েছে, Redmi K100 সিরিজে একাধিক বড় আপগ্রেড দেখা যেতে পারে। Redmi K100 সিরিজের একটি প্রোটোটাইপে থাকতে পারে ১৮৫Hz রিফ্রেশ রেট-সহ ফ্ল্যাট ডিসপ্লে, যা বর্তমানে বাজারে থাকা অধিকাংশ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের তুলনায় অনেক বেশি। এছাড়াও ফোনটি Qualcomm Snapdragon 8 Elite Gen 5 চিপসেট দ্বারা চালিত হতে পারে এবং উন্নত গ্রাফিক্স পারফরম্যান্সের জন্য একটি ডেডিকেটেড ডিসপ্লে চিপও থাকতে পারে।

ক্যামেরা বিভাগের দিক থেকেও বড় আপগ্রেডের ইঙ্গিত মিলেছে। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ফোনটিতে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো সেন্সর থাকতে পারে, যা দূরের বিষয়বস্তু আরও স্পষ্টভাবে ক্যাপচার করতে সক্ষম হবে। সবচেয়ে বড় আকর্ষণ হতে পারে এর ব্যাটারি। Redmi K100 সিরিজে প্রায় ৯,০০০mAh ব্যাটারি  ব্যবহার করা হতে পারে। পাশাপাশি  ১০০W ফাস্ট চার্জিং এবং ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধাও থাকতে পারে।

এছাড়াও ফোনটিতে ৩ডি আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফ্ল্যাগশিপ-গ্রেড স্টেরিও স্পিকার, উন্নত ভাইব্রেশন মোটর এবং IP68 ও IP69  রেটিং থাকতে পারে, যা ধুলো ও জল প্রতিরোধে অতিরিক্ত সুরক্ষা দেবে। যদিও এই সমস্ত তথ্য এখনও শুধুমাত্র লিকের ভিত্তিতে প্রকাশ্যে এসেছে। Redmi বা Xiaomi এখনও Redmi K100 সিরিজের স্পেসিফিকেশন কিংবা লঞ্চের তারিখ সম্পর্কে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই সিরিজ সম্পর্কে আরও তথ্য সামনে আসতে পারে।

রাস্তার ধারের ফুচকা খেয়ে অসুস্থ শিশুসহ ১১৫, হাসপাতালে ভর্তি ১২

ঘরে পড়ে স্বামীর রক্তাক্ত দেহ! জখম সন্তান, পাশে বসে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত স্ত্রী

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি