দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুরের দিঘা-নন্দকুমার ১১৬বি জাতীয় সড়কে ফের মর্মান্তিক দুর্ঘটনা। গভীর রাতে দাঁড়িয়ে থাকা একটি বাসকে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয় একটি দ্রুতগতির লরি। ভয়াবহ সেই সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও তিন জন। তাঁদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাত প্রায় ৩টা নাগাদ কাঁথির হেঁড়িয়া এলাকায়। দিঘাগামী একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। বাসটি মেরামতির কাজ চলছিল এবং সেই সময় চালক, হেল্পার ও মিস্ত্রিরা বাসের পাশে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটিকে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বাসটি রাস্তার পাশের নয়ানজুলিতে উল্টে পড়ে যায়। বাসের পাশে থাকা ব্যক্তিরা গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় এবং আরও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত সংকটজনক।

আরও পড়ুন: শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

এই দুর্ঘটনায় মৃতদের পরিচয়ও জানা গিয়েছে। তাঁরা হলেন তপন দাস (৪৪), বাসের মালিক, বাড়ি বাজকুল, শিবব্রত পট্টনায়েক (৫৯), বাসচালক। দিঘার বাসিন্দা বলে জানা গিয়েছে। অশোক মাইতি, বাসের হেল্পার, বাড়ি ভূপতিনগর এবং শুভদীপ মণ্ডল, বাসের হেল্পার, বাড়ি বাজকুল। খবর পেয়ে খেজুরি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কী কারণে লরিটি নিয়ন্ত্রণ হারায়, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত ৩ পুলিশকর্মী, আহত ৩৪

ঘরে বসেই বদলান আধারে থাকা মোবাইল নম্বর ও ইমেল! নয়া নিয়ম আনল UIDAI

ইসকনের ঐতিহ্যবাহী রথযাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি