‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে আমরণ অনশনে বসেছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। বুধবার (১৫ জুলাই) অনশন ১৮ দিনে পা দিয়েছে। ঘড়ির কাঁটা যত গড়াচ্ছে ততই সঙ্কটজনক হয়ে পড়ছে লাদাখের পরিবেশবিদের শারীরিক অবস্থা। প্রাণ সংশয়ের মুখে। তবুও ভবিষ্যতের নাগরিকদের সুস্থ শিক্ষার পরিবেশ উপহার দিতে সিদ্ধান্ত থেকে এক পা পিছু হটছেন না ওয়াংচুক। প্রতিদিনই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা থেকে সমাজের বিভিন্ন পেশার অসংখ্য মানুষ অনশনরত সমাজকর্মীকে সমর্থন জানিয়ে চলেছেন। এবার সেই তালিকায় যুক্ত হল বলিউডের প্রখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপের নাম।

এদিন ইনস্টাগ্রামে এক পোস্টে ‘গ্যাং অব ওয়াসিপুর’ এর পরিচালক লিখেছেন, ‘-একটা সময় আমরণ অনশনের পিছনে মহ‍ৎ কোনও উদ্দেশ্য ছিল। শুধুমাত্র দেখনদারির জন্য কেউ আমরণ অনশনে বসতেন না। একমাত্র তিনিই আমরণ অনশনে বসতে পারেন যার ভিতরে অন্যের সম্পর্কে চিন্তা রয়েছে। যার স্বচ্ছতা ও ন্যায়ের প্রতি ভরসা রয়েছে। সোনম ওয়াংচুক যে সাহস দেখাচ্ছেন, তা দেখানোর মতো হিম্ম‍ৎ আমার নেই। তবে, ক্ষমতাসীনদের নীরবতায় আমি বিস্মিত। একলজন মানুষকে মৃত্যুর কোলে ধীরে ধীরে ঢলে পড়তে দেখেও চুপ থাকাটা আমার কাছে লজ্জার মনে হয়েছে। আমি সাহসী সোনম ওয়াংচুকের পাশে রয়েছি।’

এখানেই থামেননি তিনি। ক্ষমতাসীনদের তীব্র কটাক্ষে বিঁধে লিখেছেন, ‘যারা বধির, তারাও বোধহয় এতটা বধির নয়, আর যারা অন্ধ, তারাও ততটা অন্ধ নয়। এমনকি পশু কিংবা দানবের হৃদয়ও এতটা পাষাণ হয় না। এরা মানুষখেকোর চেয়েও অধম। এখন চুপ করে থাকাটা লজ্জাজনক হয়ে দাঁড়িয়েছে।’ অনুরাগ কাশ্যপের আগে সোনম ওয়াংচুকের পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ, তার স্ত্রী রত্না পাঠক শাহ, শাবানা আজমি, অভিনেতা অভয় দেওল, ওমি বৈদ্য, রুবিনা দিলায়েকরা। প্রত্যেক্যেই সোনমকে অনশন ভাঙার জন্য অনুরোধ জানিয়েছেন।

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

পুলিশ বুথের সামনে সাহায্য চেয়ে ৪০ মিনিট ধরে আর্তি রক্তাক্ত যুবকের, তার পরে ঘটল…

পঞ্জাবে ভাঙনের মুখে কংগ্রেস, বিজেপির হাত ধরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চান্নী-মণীশ তিওয়ারিরা!

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা

বিশ্বকাপ থেকে বিদায় নিতেই উত্তপ্ত ফ্রান্স, গ্রেফতার ১৬০

দুশো বছরের ইতিহাস ফিরছে, ফের রথের চাকা গড়াবে মথুরাপুরে