ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

Share:

নিজস্ব প্রতিনিধি:  শেষ মুহূর্তে যে খেলা বদলে দেওয়ার ক্ষমতা রাখে আর্জেন্টিনা সেটাই আরও একবার বুঝিয়ে দিয়েছেন মেসিরা। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা নিশ্চিত করার আনন্দে মেতে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু সেই উদযাপন নিয়েই শুরু হয়েছে বিতর্ক। শোনা যাচ্ছে ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারেন মেসিরা। জেনে নিন নেপথ্যের কারণ।

ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর মাঠে রাজনৈতিক বার্তা সহ একটি ব্যানার প্রদর্শন করার অভিযোগ উঠেছে লিওনেল স্কালোনির দলের বিরুদ্ধে। এই কারণেই তাঁদের বিরুদ্ধে ফিফা শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে জানা গিয়েছে। আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার গ্যালারি থেকে একটি ব্যানার নিয়ে মাঠে নামেন। সেই ব্যানারে স্প্যানিশ ভাষায় লেখা ছিল, ‘ফকল্যান্ড (মালভিনাস) আর্জেন্টিনার’। লিসান্দ্রো মার্তিনেজ, জিওভানি লো সেলসো এবং নিকোলাস ওতামেন্দিকের হাতে দেখা গিয়েছে এই ব্যানারটিকে। মুহূর্তেই সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং শুরু হয় তীব্র বিতর্ক। তবে এই বিতর্ক শুধু ব্যানারেই সীমাবদ্ধ থাকেনি। ম্যাচ শেষে উদযাপনের সময় আর্জেন্টিনার খেলোয়াড়দের ইংল্যান্ডকে উদ্দেশ করে বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়। লিসান্দ্রো মার্তিনেজ একটি বাদ্যযন্ত্র হাতে নিয়ে সতীর্থদের সঙ্গে গান গেয়েছেন। এমনকি মাঠে আনন্দ প্রকাশের সময়ে ‘যে লাফাবে না, সে ইংরেজ’ এমন স্লোগানও দিতেও শোনা গিয়েছে। পাশাপাশি গ্যালারি থেকেও ইংল্যান্ডবিরোধী নানা স্লোগান শোনা যায়।

ফুটবলের নিয়ম অনুযায়ী, মাঠে বা ম্যাচ-পরবর্তী উদযাপনে রাজনৈতিক বার্তা প্রদর্শন করা নিষিদ্ধ। ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি)-এর নির্দেশিকা স্পষ্টভাবে জানায়, খেলোয়াড়, দল কিংবা সমর্থকরা রাজনৈতিক স্লোগান, পতাকা বা বার্তা ব্যবহার করতে পারবেন না। এমন ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ফুটবল সংস্থা কিংবা ফিফা প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। ‘ফকল্যান্ড’ বা ‘মালভিনাস’ ইস্যুটি আর্জেন্টিনা ও ব্রিটেনের মধ্যে বহু বছরের রাজনৈতিক বিরোধের প্রতীক। ১৯৮২ সালে দক্ষিণ আটলান্টিকের ওই দ্বীপপুঞ্জের মালিকানা নিয়ে দুই দেশের মধ্যে যুদ্ধ হয়েছিল। আর্জেন্টিনা দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ব্রিটেনের কাছে পরাজিত হয়। সেই সংঘর্ষে প্রায় ৬৫০ জন আর্জেন্টাইন সেনা, ২৫৫ জন ব্রিটিশ সেনা এবং তিনজন সাধারণ নাগরিক প্রাণ হারান। ফলে এই ইস্যু আজও দুই দেশের জন্য অত্যন্ত সংবেদনশীল। যদিও এটি অবশ্য প্রথম ঘটনা নয়। এর আগেও একই ধরনের ব্যানার প্রদর্শনের জন্য আর্জেন্টিনা শাস্তির মুখে পড়েছিল। ২০১৪ সালে স্লোভেনিয়ার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচের আগে একই বার্তা দেওয়া ব্যানার নিয়ে ছবি তোলার কারণে আলবিসেলেস্তেদের ২০ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৬ লাখ টাকা।

ছত্তিশগড়ে কংগ্রেস নেতাদের কনভয়ে মাওবাদী হামলায় জড়িত ১০ জনকে মৃত্যুদণ্ডের সাজা

CAA-তে নাগরিকত্বের আবেদন নিয়ে বড় পদক্ষেপ, হুগলিতে শুরু শুনানি

‘প্রমাণ ছাড়াই চরিত্রহনন চলছে’, দিশা সালিয়ানের মৃত্যু মামলা নিয়ে নীরবতা ভাঙলেন আদিত্য ঠাকরে

জেলাস্তরের খেলায় পড়ুয়াদের জয়ে গোটা স্কুলকে বিরিয়ানি খাওয়ালেন প্রধান শিক্ষক

‘আইএসআই ঘনিষ্ঠ’কে দিল্লিতে দূত হিসেবে নিয়োগের প্রস্তাব ঢাকার, ছাড়পত্র দেয়নি মোদি সরকার

‘দেশজুড়ে চর্চা হচ্ছে’, মুখ্যমন্ত্রী শুভেন্দুর কাজের ভূয়সী প্রশংসা রাজনাথের

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা