বাজারের আচার ভুলে যাবেন! ঘরেই বানান আলু বোখারার ঝাল-মিষ্টি আচার

Share:

নিজস্ব প্রতিনিধি: গরম ভাত হোক বা খিচুড়ি, পরোটা কিংবা রুটি- সঙ্গে এক চামচ আচার থাকলে সাধারণ খাবারও যেন জমে ওঠে। আলু বোখারার স্বাভাবিক টক-মিষ্টি স্বাদের সঙ্গে ঝাল ও মশলার দারুণ মেলবন্ধনে তৈরি এই আচার হতে পারে আপনার বাড়ির নতুন পছন্দ। সবচেয়ে ভাল বিষয়, খুব বেশি ঝামেলা ছাড়াই অল্প সময়েই বানানো যায় এই সুস্বাদু আচার।

উপকরণ

আলু বোখারা- ৫০০ গ্রাম

চিনি

শুকনো লঙ্কা গুঁড়ো

পাঁচফোড়ন- ১ চা চামচ

সর্ষের তেল

নুন- স্বাদমতো

ভাজা জিরের গুঁড়ো- ১ চা চামচ

আদা কুচি

হিং- এক চিমটি

ভিনিগার

পদ্ধতি

প্রথমে আলু বোখারাগুলি ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিন। প্রতিটি আলু বোখারা মাঝখান থেকে কেটে বীজ বের করে ছোট টুকরো করে নিন। এরপর একটি পাত্রে জল গরম করে আলু বোখারার টুকরোগুলি ৩–৪ মিনিট হালকা সেদ্ধ করে নিন। বেশি নরম করবেন না। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে পাঁচফোড়ন দিন। ফোড়ন ফুটতে শুরু করলে আদা কুচি ও এক চিমটি হিং দিয়ে কয়েক সেকেন্ড নাড়ুন। এরপর কড়াইয়ে আলু বোখারার টুকরো দিয়ে ভাল করে মিশিয়ে নিন। পরিমাণমত নুন, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মাঝারি আঁচে রান্না করুন। আলু বোখারা থেকে জল বেরোতে শুরু করলে চিনি দিয়ে দিন। এবার আঁচ কমিয়ে ধীরে ধীরে রান্না করতে থাকুন। চিনি গলে গিয়ে মিশ্রণটি ঘন ও আঠালো হয়ে এলে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিন। আচারটি আরও কিছুদিন ভাল রাখতে চাইলে শেষে এক টেবিল চামচ ভিনিগার মিশিয়ে দিতে পারেন। আরও ১–২ মিনিট রান্না করে গ্যাস বন্ধ করে দিন। আচারটি পুরোপুরি ঠান্ডা করে পরিষ্কার ও শুকনো কাচের বয়ামে ভরে রাখুন। ব্যবহারের সময় অবশ্যই শুকনো চামচ ব্যবহার করুন। ফ্রিজে রাখলে বেশ কিছুদিন ভাল থাকবে।

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেকে

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্রীঘরে ঠাঁই মুর্শিদাবাদের যুবকের! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস