জঙ্গলমহলের বিনপুরের পাল পরিবারে দুর্গাপুজো ৫৫৩ বছরে পদার্পণ করল

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম: আজ থেকে প্রায় সাড়ে পাঁচ শত বছর ধরে জঙ্গলমহলে হয়ে আসছে দুর্গাপুজো। আপনি জানেন কি? কোথায় হয় এই পুজো? প্রত্যন্ত জঙ্গলমহলের বিনপুরের(Binpur) হাড়দার পাল পরিবারে প্রায় এগারো পুরুষ ধরে হয়ে আসছে এই পুজো। এটি রাজাদের পুজো নয় ।সাধারণ একটি বাড়ির পুজো। পাল বাড়ির এই পুজোয় শোনা যায় এক ঐতিহাসিক কাহিনী। ৮৮০ সালে হাড়দা গ্রামে বাস করতেন রাম ও লক্ষণ নামে দুই ভাই। সে সময় তারা মাটির হাঁড়ি কুড়ি বানাতেন। সেগুলিকে গরুর গাড়িতে করে বিক্রি করতেন গ্রামে গ্রামে। আর মাটির হাঁড়ি কুড়ি বানাতে প্রয়োজন হয় জ্বালানী কাঠের।

স্থানীয়দের মতে কাঠের প্রয়োজনে বেলপাহাড়ির জঙ্গলে যান কাঠ সংগ্রহ করতে যায় হাড়দা গ্রামের(Harda Village) কুম্ভকার বাড়ির দুই ছেলে। সেখানে গরুর গাড়িতে করে কাট নিয়ে আসার সময় দেখা হয় দুই রমনীর সাথে। বেশ কিছুক্ষণ কথা বলার পর তাদের আর খোঁজ পাননি তারা। ওই দুই কন্যা নিজেদের বোন বলে পরিচয় দেন এবং দুই ভাই এর সঙ্গে আসার ইচ্ছা প্রকাশ করেন। লোকলজ্জার ভয়ে দুই ভাই ওই দুই রমনীকে সঙ্গে আনতে অস্বীকার করেন। পরে ওই দুই রমনী তাদের পরিচয় দেয় তারা দেবী দুর্গা ও দেবী কালী। সেই থেকেই দুই ভাই মিলে পুজো করেন মা দুর্গা ও মা কালীর। সময় যত এগিয়েছে দুই ভাইয়ের পুজোয় পড়েছে ভাটা। দুই ভাই ও আলাদা হয়ে যান এর ফলে আলাদা আলাদা ভাবেই পূজিতা হন দেবী দুর্গা ও মা কালী।একভাই এর পরিবারের লোকজন হাড়দাতে থেকেই পুজো করে আসছেন দেবী দুর্গার অপরদিকে অপর ভাইয়ের পরিবারের লোকজন বাঁকুড়ার সারেঙ্গা থানার (Sarenga P.S.)চিংড়া গ্রামে দেবী কালীর আরাধনা করে আসছেন।

পাল বাড়ির পুজোয় আগে সেরকম জৌলুশ না থাকলেও কালের বিবর্তনে সরকারি সাহায্যে পালবাড়ির পুজোতে ফিরেছে জৌলুশ। সেই থেকেই হাড়দার পাল বাড়িতে প্রতি বছর এই পুজো হয়ে আসছে। পুজো নিয়ে বেশ উৎসব উদ্দীপনা চোখে পড়েছে। এই বছর ৫৫৩ বছরে পড়েছে পাল বাড়ির পুজো। বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠানের মধ্য দিয়েই মায়ের আরাধনাতে মেতে উঠেছেন গোটা পরিবার। সঙ্গে যোগ দিয়েছেন গ্রামের সকল মানুষজন।

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

ইউনিফর্ম পরে ডিউটিতে গিয়ে রাস্তায় শুয়ে গড়াগড়ি জওয়ানের, তারপরের ঘটনা শুনলে অবাক হবেন…

নবদ্বীপে ভেজাল দুধ তৈরির কারখানার হদিশ, আটক ১

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

আভা আইডি তৈরিতে দেরি, লাইনে দাঁড়িয়ে কালঘাম ছুটছে রোগী-পরিজনদের, চাঞ্চল্য বাঁকুড়ায়

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

হাওড়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ১, যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

বাড়িতে ডেকে এনে শিশুকে যৌন হেনস্থা প্রৌঢ়ের, শোরগোল গড়ফায়

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা