বাংলাদেশের চট্টেশ্বরী কালী মন্দির আজও ইতিহাসের ক্ষত নিয়ে স্বমহিমায় দাঁড়িয়ে

পরবর্তী সময় এই মন্দিরেও ৭১-এর যুদ্ধে পাক হানাদার বাহিনী আক্রমণ করে। পাকিস্তান বাহিনী মন্দিরটির ব্যাপকভাবে ক্ষতি করে। মন্দিরের সেবায়েতের বাড়ি ও বিগ্রহ ভাংচুর করে পাক দুর্বৃত্তরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের চট্টেশ্বরী কালী মায়ের মন্দির সে দেশের বিখ্যাত হিন্দু মন্দিরগুলোর মধ্যে অন্যতম। কথিত আছে, প্রায় ৩০০-৩৫০ বছর আগে আর্য ঋষি যোগী ও সাধু সন্ন্যাসীরা এই মন্দির তৈরি করেন। যদিও এই মন্দির নিয়ে বহু জনশ্রুতি ও গল্পগাথা ছড়িয়ে আছে। তবে চট্টেশ্বরী মন্দির হল অন্যতম এক সতীপীঠ। এখানে সতীর দেহখণ্ড পড়েছিল দক্ষযজ্ঞের পর। ফলে এটি হিন্দুদের এক পবিত্র তীর্থস্থান। বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রামের মূল রাস্তা থেকে একটু উঁচুতে বাঁধানো চত্বরটির বাঁদিকে কালী মন্দির ও ডানদিকে শিব মন্দির। বিশ্বাস এখানে ভৈরব শিব সতীর কুণ্ডকে রক্ষা করেন। চট্টেশ্বরী হলেন দেবী আদ্যাশক্তি মহামায়া বা কালীর একটি রূপ। এককালে এখানে একটি নিমকাঠ দ্বারা নির্মিত একটি দক্ষিণাকালীর মূর্তি ছিল। যা খ্রিষাণগীর নামে জনৈক সাধক নির্মান করে প্রতিষ্ঠা করেছিলেন।

কিন্তু পরবর্তী সময় এই মন্দিরেও ৭১-এর যুদ্ধে পাক হানাদার বাহিনী আক্রমণ করে। পাকিস্তান বাহিনী মন্দিরটির ব্যাপকভাবে ক্ষতি করে। মন্দিরের সেবায়েতের বাড়ি ও বিগ্রহ ভাংচুর করে পাক দুর্বৃত্তরা। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই চট্টেশ্বরী মন্দিরের প্রধান সেবায়েত হন ডাঃ তারাপদ অধিকারী। তাঁরই উদ্যোগে ভারতের তৎকালীন বাণিজ্যমন্ত্রী তরুণ কান্তি ঘোষের সাহায্যে এবং সনাতন হিন্দুদের বিভিন্ন সংগঠনের সাহায্যে নতুন করে মন্দিরটি নির্মান হয়। জানা যায়, চট্টেশ্বরী মায়ের প্রাচীন নিমকাঠের যে মূর্তিটি খণ্ডবিখণ্ড করেছিল পাক বাহিনী সেই অংশগুলি উদ্ধার করা সম্ভব হয়েছিল, সেগুলি পরে জোড়া দেওয়া সম্ভব হয়েছে। তবে বর্তমানে এই মন্দিরে রয়েছে কষ্টিপাথরের কালীমূর্তি এবং শ্বেত পাথরের শিব মূর্তি। বাংলাদেশ সরকারও এই মন্দির পুনর্নিমানে সাহায্য করেছে।

এখানে মায়ের রূপ শান্ত ও শ্রী, করুণাঘন দৃষ্টি। কষ্টিপাথরের মায়ের শ্রীচরণতলে শ্বেতপাথরের শিব। বহু মূল্যবান অলংকারে শোভিত দেবীমূর্তি। এই মন্দিরে নিত্যপুজো হয়। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে এই মন্দিরে মূল পুজো হয়। তখন প্রচুর ভক্ত সমাগম হয় দূরদূরান্ত থেকে। একটা সময় এখানে কালীপুজোয় তিনশোর ওপর ছাগবলি হত। এখন বলির সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। তবে বাংলাদেশের হিন্দু মন্দিরগুলির মধ্যে এই চট্টেশ্বরী মন্দির আজও তাঁর ঐতিহ্য বহন করে চলেছে।

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

তৎকাল টিকিট আর মিস হবে না! IRCTC-কে টেক্কা দিতে এসে গিয়েছে Rail One অ্যাপ

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির

স্ত্রীয়ের অবর্তমানে নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ! কাঠগড়ায় পাষণ্ড বাবা