চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জানেন কী, মা কালীর পায়ে জবার স্থান সর্বাগ্রে কেন ?

নিজস্ব প্রতিনিধি : ‘মায়ের পায়ে জবা হয়ে ওঠ না ফুটে মন…’ একটা গান আছে। এই গানের মাধ্যমেই বোঝা যায় জবা ফুল মায়ের কাছে কতটা গুরুত্বপূর্ণ। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে এত ফুল থাকতে জবা ফুলকে নিয়ে মাতামাতি কেন? জানেন কী, কেন মা কালীর কাছে জবা ফুল এত প্রিয় ? এই প্রশ্নের উত্তর জানতে হলে আর কোথায় যাওয়ার দরকার নেই। এই ফুলেই লুকিয়ে রয়েছে এর মাহাত্ম্য।

দেবী কালীর মূর্তি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যেমন কোথাও প্রচন্ড উগ্র,উলঙ্গিনী, কোথাও বা লাল শাড়ি পরিহিত। কোথাও রং ঘন নীল, কোথাও আবার ঘোর কালো। কিন্তু দেবীর মূর্তি যেমনই হোক না কেন একটা জিনিসের কোন পরিবর্তন হয় না। তা হল জবা ফুল। জবা বিভিন্ন রঙের হয়ে থাকে। তবে কালী পুজোয় মূলত রক্তজবা ব্যবহারের নিয়ম রয়েছে। এই ফুলের না আছে তেমন গন্ধ, না আছে বিশেষ কোনও বৈশিষ্ট্য। তবু দেবীর পায়ে ঠাঁই পেলেই জবা হয়ে ওঠে বিশেষ। তবে জেনে নিন এর পেছনে কোন রহস্য লুকিয়ে রয়েছে।

প্রচলিত ধারণা এই যে, জবা ফুলের পাপড়ি অনেকটা দেবী কালীর লোলজিহ্বার মত। একইসঙ্গে এর রং টকটকে লাল। যা উগ্রতার প্রতীক বলেই মনে করেন অনেকে। অন্যদিকে দেবী কালী হল উগ্র। পাপের বিনাশ হলেও থামেন নি তিনি। ক্রোধের বশে বিশ্ব ব্রহ্মান্ডকে ধ্বংস করতে ছাড়েন নি। অবশেষে ক্রোধ শান্ত করতে স্বয়ং মহাকালকে মাথা ঝোঁকাতে হয়েছে। সেই হিসেবেই দেবীর প্রিয় ফুল হিসেবে রক্তজবার জন্ম। আবার বলা হয় লাল রং হল অর্থাৎ শক্তি ও শৌর্যের প্রতীক। এই হিসেবে রক্তজবার রং লাল।

এই নিয়ে প্রচলিত একটা বিশ্বাস আছে। এক দিন মা কালীর কাছে কেঁদে অভিযোগ জানাল জবা। বলল, ‘মা, আমায় কেউ মান দেয় না। কোন পুজোয় লাগি না। না আছে রূপ, না আছে গন্ধ,  তুমি এর বিচার করো।’ প্রত্যুত্তরে মা কালী বললেন, ‘যাদের কেউ নেই। তাদের মা আছে। আজ থেকে আমার পুজোয় তুমিই হবে অপরিহার্য।’

একইসঙ্গে মা কালী জবাকে আরও বলেন,’রং কটকটে কে বলেছে! তোমার বর্ণ টকটকে লাল! আমি জগত্তারিণী, ক্রমাগত সৃজন এবং সংগ্রামে আমি রক্তলিপ্ত। লাল সৃজন ও শৌর্যের প্রতীক তুমি তো আমারই প্রতিনিধিত্ব কর।’ সেই থেকে জবা হয়ে উঠল মায়ের প্রিয়।

আবার মনে করা হয়, লাল রং হল বিপদের প্রতীক অর্থাৎ নারীকে অসম্মান করলে, তার ফল ভয়াবহ হতে পারে। এর বহু নিদর্শন আমাদের প্রাচীন মহাকাব্য হতে বর্তমান সময়ে ছড়িয়ে রয়েছে। সেই লালের বিপদ বার্তা ও সাবধান চেতনা জবা ইঙ্গিত বহন করে। তাই জবা ফুল একমাত্র উপযুক্ত।

আরও পড়ুন : কেন স্বামী মহাদেবকে স্তন পান করিয়েছিলেন শ্রীকালী ?

Published by:

Share Link:

More Releted News:

সার্কাস প্রদর্শনী থেকে লাফ দিয়ে দর্শকদের কাছে ছুটে গেল বাঘ, তারপর….

ইসরো-র ‘যুবিকা’ কর্মসূচিতে সুযোগ পেল বালুরঘাটের অভ্র, দেশে র‍্যাঙ্ক ১৭৬

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

জীবিত থেকেও সরকারি খাতায় ‘মৃত’,অনাহারে দিন কাটছে ৯৪ বছরের বাউল শিল্পীর

অক্ষয় তৃতীয়ায় শেষ মুহূর্তের কেনাকাটার শুভ লগ্ন কখন শুরু?জানুন সময়সূচি

৯ কোটি টাকায় নিলাম টাইটানিকের ‘বেঁচে যাওয়া’ এক যাত্রীর লাইফ জ্যাকেট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ